
ভারতের বাজারে নারজো সিরিজের দুই স্মার্টফোন উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি। নারজো ৮০ এক্স ও নারজো ৮০ প্রো ফোন দুটিতে রয়েছে ৬০০০ এমএইচের ব্যাটারি ও সুপারভক প্রযুক্তির সমর্থন। তাই দ্রুত সময়ে চার্জ হবে ফোন দুটি। সেই সঙ্গে একবার চার্জে ফোনগুলো দীর্ঘক্ষণ চালানো যাবে।
রিয়েলমি নারজো ৮০ প্রো গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ৬,০৫০ এমএম ২ ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ফলে গেম খেলার সময় ফোনটি বেশি গরম হবে না।
দাম ও রং
নারজো ৮০ এক্সের ৬ র্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১৭ হাজার ১৩ টাকা।
নারজো ৮০ এক্সের ৮ র্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১২ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১৮ হাজার ৪৩১ টাকা।
নারজো ৮০ প্রোর ৮ র্যাম ও ১২৮ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৫ হাজার ৫২১ টাকা।
নারজো ৮০ প্রোর ৮ র্যাম ও ২৫৬ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ২৭ হাজার ৫২১ টাকা।
নারজো ৮০ প্রোর ১২ র্যাম ও ২৫৬ ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ৩৩ হাজার ৩২০ টাকা।
নারজো ৮০ এক্স ফোনটি দুটি রঙে পাওয়া যাবে—ডিপ ওশান (গাড় নীল) ও সানলাইট গোল্ড (হালকা সোনালি)
নারজো ৮০ প্রো ফোনটি দুটি রঙে পাওয়া যাবে—স্পিড সিলভার (রুপালি) ও রেসিং গ্রিন (সবুজ)
নারজো ৮০ এক্সের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি + ৫জি ডুয়েল মোড
আয়তন: ১৬৫.৭ মিমি × ৭৬.২২ মিমি × ৭.৯৪ মিমি
ওজন: ১৯৭ গ্রাম
সিম: ২ ন্যানো সিম স্লট (১ সিম + ১ সিম অথবা ১ এসএসডি)
ডিসপ্লে: ৬.৭২ ইঞ্চি
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
গঠন: ৮০ শতাংশ স্টেলথ গ্রেড পলিকার্বনেট
সাইজ: ৬.৭২ ইঞ্চি
রেজল্যুশন: ২৪০০ × ১০৮০ (এফএইচডি+)
ব্রাইটনেস: ৯৫০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০
চিপসেট: ডাইমেনসিটি ৬৪০০ ৫জি
সিপিইউ: ৬ ন্যানো মিটার প্রসেস, অক্টা-কোর, ২. ৫ গিগাহার্জ
জিপিইউ: আর্ম জি৫৭ এমসি ২
র্যাম: ৬/৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি
স্পিকার: সুপার লিনিয়ার স্পিকার
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩
এনএফসি: নেই
ইউএসবি: টাইপ–সি পোর্ট
ফিচার: ডুয়েল মাইক্রোফোন নয়েজ ক্যানসেলেশন, হাই রেস অডিও সার্টিফিকেশন
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট সুপারভোক চার্জ
নারজো ৮০ প্রোর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: সনি আইএমএক্স ৮৮২ ওআইএসের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি + ৫জি ডুয়েল মোড
আয়তন: ১৬২.৭৫ × ৭৪.৯২ × ৭.৫৫ (মিমি)
ওজন: প্রায় ১৭৯ গ্রাম
সিম: ২ ন্যানো সিম কার্ড স্লট
ডিসপ্লে: ১৭.২০ সেমি ওএলইডি
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
গঠন: ১ পাঞ্চ হোল ডিজাইন
সাইজ: ১৭.২০ সেমি
রেজল্যুশন: ২৩৯২ × ১০৮০ (এফএইচডি প্লাস)
ব্রাইটনেস: টিপিক্যাল—৬০০ নিটস, পিক—৪৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমিইউ ৬.০
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০
সিপিইউ: ৪ এনএম প্রসেস, অক্টা-কোর, ২. ৬ গিগাহার্টজ পর্যন্ত
জিপিইউ: মালি–জি ৬১৫
র্যাম: ৮ জিবি/ ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি
স্পিকার: ডুয়েল স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: নেই
ইউএসবি: টাইপ-সি পোর্ট
ফিচার: ডুয়েল-ভিউ ভিডিও, প্রো মোড, নাইট মোড, স্লো মোশন, ৪কে ভিডিও রেকর্ডিং, সুপারভোক চার্জিং
ব্যাটারি: ৬০০০ এমএইচ
চার্জিং: ৮০ ওয়াট সুপারভোক চার্জ
রং: স্পিড সিলভার, রেসিং গ্রিন
তথ্যসূত্র: রিয়েলমি ও ৩৬০ গ্যাজেটস

খাবারের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ক্ষুধা আর তৃপ্তির নয়; এর সঙ্গে মিশে থাকে শৈশবের স্মৃতি, পারিবারিক অভ্যাস, সংস্কৃতি আর নিজের শিকড়ের গল্প। কারও কাছে গরম ভাত হাতে মেখে খাওয়ার অনুভূতি ঘরের স্বাদ, আবার কারও কাছে হাত দিয়ে তুলে খাবার খাওয়াটাই অস্বাভাবিক। একই খাবার, একই ক্ষুধা তবু তাকে গ্রহণ করার রীতি...
২ ঘণ্টা আগে
স্যান্ডেলের জায়গায় যেমন ধীরে ধীরে বুট আসে, টি-শার্টের বদলে আলমারি থেকে বের হয় সোয়েটার, তেমনি ঋতুবদলের সঙ্গে বদলানো উচিত ত্বকের যত্ন। গরম ও আর্দ্র আবহাওয়া থেকে যখন ধীরে ধীরে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়ার দিকে যেতে থাকে প্রকৃতি, তখন ত্বকেও তার প্রভাব পড়ে।
৫ ঘণ্টা আগে
অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে।
৭ ঘণ্টা আগে
মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায়...
৯ ঘণ্টা আগে