
খাবারের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ক্ষুধা আর তৃপ্তির নয়; এর সঙ্গে মিশে থাকে শৈশবের স্মৃতি, পারিবারিক অভ্যাস, সংস্কৃতি আর নিজের শিকড়ের গল্প। কারও কাছে গরম ভাত হাতে মেখে খাওয়ার অনুভূতি ঘরের স্বাদ, আবার কারও কাছে হাত দিয়ে তুলে খাবার খাওয়াটাই অস্বাভাবিক। একই খাবার, একই ক্ষুধা তবু তাকে গ্রহণ করার রীতি বদলে যায় ভৌগোলিক সীমানা পেরোলেই। কোথাও হাত দিয়ে খাওয়া ভালোবাসা আর ঐতিহ্যের প্রকাশ, কোথাও আবার ছুরি-কাঁটাচামচ ব্যবহারের মধ্যেই ধরা পড়ে ভদ্রতা। তাই কোনটি ‘সভ্য’ আর কোনটি ‘অসভ্য’ এমন মাপকাঠিতে খাবারের সংস্কৃতিকে বিচার করা যায় না। কারণ, আমরা যেভাবে খাই, তার ভেতরেও লুকিয়ে থাকে আমাদের বেড়ে ওঠা, পরিবেশ ও সংস্কৃতির দীর্ঘ ইতিহাস। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, তানজানিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে হাত দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। অন্যদিকে উত্তর আমেরিকা ও ইউরোপের অনেক দেশে কাঁটাচামচ ব্যবহারই খাবার টেবিলের স্বাভাবিক রীতি। তাই এক সংস্কৃতিতে যা একেবারে স্বাভাবিক, অন্য সংস্কৃতিতে তা অচেনা বা অস্বাভাবিক মনে হতে পারে।
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও তানজানিয়া বিশ্বের বিভিন্ন দেশে হাত দিয়ে খাবার খাওয়ার নিয়ম রয়েছে। অনেক পরিবারের কাছে ভাত, ডাল, তরকারি বা রুটির সঙ্গে হাতের ব্যবহার শুধু সুবিধার বিষয় নয়, বরং শৈশব থেকে চলে আসা একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অভ্যাস। উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে খাবারের সময় কাঁটাচামচ ও ছুরি ব্যবহার করা সামাজিকভাবে বেশি গ্রহণযোগ্য।

খাবারের ধরনও অনেক সময় ঠিক করে দেয়, কোন পদ্ধতিতে তা খাওয়া সুবিধাজনক হবে। ভারতীয় নান, রুটি কিংবা দোসার মতো খাবার হাত দিয়ে ছিঁড়ে খাওয়া তুলনামূলক সহজ। কাঁটাচামচ দিয়ে এগুলো খাওয়ার প্রয়োজন খুব একটা পড়ে না। একইভাবে ভারতীয় উপমহাদেশে প্রচলিত ভাতের ধরন পূর্ব এশিয়ার আঠালো চালের মতো নয়। ফলে চপস্টিক দিয়ে তা খাওয়া কঠিন; তাই হাত দিয়ে ভাতের সঙ্গে তরকারি মিশিয়ে খাওয়ার নিয়ম গড়ে উঠেছে।
হাত দিয়ে খাওয়াকে কিছু সংস্কৃতিতে অস্বাস্থ্যকর বা অশোভন মনে করা হয়। কারণ, খাবার সরাসরি হাতের সংস্পর্শে আসে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচ্ছন্নতা। খাবারের আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিলে হাত দিয়ে খাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। তাই একটি সংস্কৃতির প্রচলিত খাবার খাওয়ার পদ্ধতিকে অন্য সংস্কৃতির মানদণ্ড দিয়ে বিচার না করে তার সামাজিক ও ঐতিহাসিক বিষয়গুলো বোঝা বেশি গুরুত্বপূর্ণ।

হাত দিয়ে খাওয়ার সময় খাবারের সঙ্গে সরাসরি স্পর্শ তৈরি হয়। এতে খাবারের তাপমাত্রা বোঝা যায় এবং গরম খাবার মুখে দেওয়ার আগে সতর্ক হওয়া যায়। আবার হাত দিয়ে খাওয়ার গতি তুলনামূলক ধীর হতে পারে, ফলে খাবারের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়।
হাত দিয়ে খাওয়ার সঙ্গে ভারতীয় ঐতিহ্য ও আয়ুর্বেদেরও একটি প্রতীকী সম্পর্ক রয়েছে। কিছু আয়ুর্বেদিক ব্যাখ্যায় হাতের পাঁচ আঙুলকে আগুন, বায়ু, আকাশ, পৃথিবী ও জল—এই পাঁচটি মৌলিক উপাদানের সঙ্গে যুক্ত করা হয়। এই ধারণা অনুযায়ী, হাত দিয়ে খাবার খাওয়ার সময় পাঁচ উপাদানের প্রতীকী সমন্বয় ঘটে। এটি মূলত একটি ঐতিহ্যগত ও আধ্যাত্মিক বিশ্বাস; আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে এই রীতিকে দেখা উচিত নয়। শেষ পর্যন্ত খাবার খাওয়ার ‘সঠিক’ পদ্ধতি বলে কোনো একটি নিয়ম নেই। কোথাও হাত দিয়ে ভাত মেখে খাওয়াই আপন, কোথাও আবার কাঁটাচামচ ছাড়া খাওয়া কল্পনাতীত।
খাবারের ধরন, জলবায়ু, কৃষি, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রীতির সঙ্গে মিলেই তৈরি হয়েছে এসব অভ্যাস। অন্য সংস্কৃতির মানুষকে হাতের বদলে কাঁটাচামচ বা স্টিক দিয়ে খেতে দেখে বিস্মিত হওয়ার বদলে সেই অভ্যাসের পেছনের গল্পটি বোঝার চেষ্টা করাই হতে পারে আরও সুন্দর সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যম।
সূত্র: মিডিয়াম

স্যান্ডেলের জায়গায় যেমন ধীরে ধীরে বুট আসে, টি-শার্টের বদলে আলমারি থেকে বের হয় সোয়েটার, তেমনি ঋতুবদলের সঙ্গে বদলানো উচিত ত্বকের যত্ন। গরম ও আর্দ্র আবহাওয়া থেকে যখন ধীরে ধীরে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়ার দিকে যেতে থাকে প্রকৃতি, তখন ত্বকেও তার প্রভাব পড়ে।
৪ ঘণ্টা আগে
অতিথি এলে ঘরে যেন একটু উৎসবের আমেজ তৈরি হয়। তবে অতিথিকে স্বাগত জানানোর ধরন সব দেশে এক রকম নয়। কোথাও অতিথির জন্য করা হয় খাবারের বিশাল আয়োজন, কোথাও এক কাপ চা-ই হয়ে ওঠে আন্তরিকতার প্রতীক। আবার কোথাও অতিথিকে সম্মান জানাতে নির্দিষ্ট অভিবাদন বা কিছু শিষ্টাচার মেনে চলার রীতি রয়েছে।
৬ ঘণ্টা আগে
মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্টের কথা উঠলেই চোখের সামনে ভাসে চকলেট, ক্রিম, ক্যারামেল এবং নানা ধরনের কেক। কিন্তু ফলের মিষ্টতা, টক-মিষ্টি স্বাদ ও রংও যে একটি ডেজার্টকে আকর্ষণীয় করে তুলতে পারে, তার উদাহরণ ছড়িয়ে আছে বিশ্বের নানা দেশের রান্নায়। পরিচিত কলা, আম, আনারস, স্ট্রবেরি বা চেরি দিয়েই তৈরি করা যায়...
৮ ঘণ্টা আগে
শীত মানেই একটু উষ্ণতার খোঁজ। রান্না ও খাওয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। গরম স্যুপ, খেজুর গুড়ের পায়েস, পিঠা কিংবা এক কাপ ধোঁয়া ওঠা চা শীতের আমেজ তৈরি করে দেয়। ফলে ঋতুবদলের সঙ্গে রান্নাঘরের উপকরণ ও কাজকর্মে আসে বেশ কিছু পরিবর্তন। একটু বেশি সময় ধরে রান্না করা, একসঙ্গে অনেকটা খাবার তৈরি করা কিংবা...
১ দিন আগে