কেমন হয়, যদি মোটরবাইক চালানোর সময় একটি ভাসমান তিরচিহ্ন আপনাকে রাস্তার নির্দেশনা দেয়? কাল্পনিক মনে হলেও সুইজারল্যান্ডের ডিপটেক কোম্পানি ‘এজিস রাইডার’ এটিকে বাস্তব করার কথা জানিয়েছে। এ বছরের মধ্যে ইউরোপের বাজারে এমন একটি এআই-চালিত এআর হেলমেট আনছে প্রতিষ্ঠানটি। এ প্রযুক্তির পেছনে কাজ করছে দক্ষিণ কোরিয়ার স্টার্টআপ লেটিনএআর।
ওমডিয়া রিসার্চের তথ্যমতে, বিশ্বব্যাপী এআই চশমার বিক্রি ২০২৫ সালে একলাফে ৮৭ লাখ পিসে পৌঁছেছিল। এ বছর সংখ্যাটি দেড় কোটি ছাড়িয়ে যেতে পারে। চশমা তৈরির প্রতিষ্ঠানগুলোর চাহিদাকে পুঁজি করে ২০১৬ সালে দুই বন্ধু জেহিউক কিম ও জিয়ংহুন হা প্রতিষ্ঠা করেন লেটিনএআর। প্রতিষ্ঠানটি চশমা বানায় না। তারা তৈরি করে অপটিক্যাল মডিউল বা লেন্স। লেন্স প্রযুক্তিগুলোর খামতি দূর করতে লেটিনএআর নিয়ে এসেছে তাদের নিজস্ব পেটেন্টের পিনটিএলটি প্রযুক্তি। প্রচলিত লেন্সগুলো আলোর অপচয় করায় ব্যাটারি দ্রুত শেষ হয়। আবার সেগুলো দেখতে খুব ভারী ও অদ্ভুত দেখায়। পিনটিল্ট প্রযুক্তি শুধু চোখের ভেতরে প্রবেশ করা আলোটুকুকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে। ফলে চশমার ফ্রেমটি সাধারণ চশমার মতোই পাতলা ও হালকা থাকে। ছবি অনেক বেশি উজ্জ্বল দেখায় এবং ব্যাটারির চার্জও থাকে দীর্ঘক্ষণ।
জাপানের এনটিটি কোনক এবং ডায়না বুকের মতো বড় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে লেটিনএআর মডিউল ব্যবহার করছে। স্মার্ট গ্লাসকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে পর্দার আড়ালে লেন্সের এই বিপ্লবই নেতৃত্ব দিচ্ছে।
সূত্র: টেক ক্রাঞ্চ

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১ দিন আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে