
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ‘মেয়েদের জন্য’ মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। যেসব পুরুষ তাঁর কাছে ইনস্টাগ্রামের প্রোফাইল শেয়ার করেন, তাঁদের ব্যঙ্গ করেছেন এক্সের মালিক।
সামাজিক যোগাযোগমাধ্যমের অভ্যাস ও অনলাইন ট্রেন্ড-সম্পর্কিত একটি ভাইরাল থ্রেডের জবাবে এক্সে ইলন মাস্ক লেখেন, ‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।’ ওই থ্রেডে মানুষের অনলাইন অভ্যাস কীভাবে তাদের জীবনের বিভিন্ন ‘পর্যায়’ ফুটিয়ে তোলে, তা নিয়ে আলোচনা করা হয়েছিল।
আলোচনায় ইনস্টাগ্রামের কিছু সাধারণ প্রবণতা বা ট্রেন্ডের কথা উল্লেখ করা হয়; যার মধ্যে রয়েছে আবেদনময়ী ছবি (থার্স্ট ট্র্যাপ) পোস্ট করা, সারা দিন স্টোরি আপলোড করা এবং ঘরে তৈরি খাবারের ছবি শেয়ার করা।
পরে মাস্ক আরেকটি মন্তব্য যোগ করে বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষেরা যখন তাঁকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠান, তখন তাঁর মনে প্রশ্ন জাগে তাঁরা কি ‘লিঙ্গ পরিবর্তনের (ট্রানজিশনিং) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নাকি অন্য কিছু।’ তিনি লেখেন, ‘স্বাভাবিকভাবেই। মাঝেমধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষেরা আমাকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠায় আর আমি ভাবি, আপনারা কি লিঙ্গ পরিবর্তন করছেন নাকি অন্য কিছু?’
মাস্কের এই পোস্ট দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তাঁর এই মন্তব্যকে লিঙ্গবৈষম্যমূলক (সেক্সিস্ট) ও আপত্তিকর বলে অভিহিত করেন।
এক নেটিজেন লিখেছেন, ‘একজন ৫৪ বছর বয়সী পুরুষের ‘এলএমএও’ (Lmao) বলাটা একটা মেয়ের চেয়েও বেশি ইনস্টাগ্রামসুলভ আচরণ।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই প্রাপ্তবয়স্ক পুরুষেরা বাস্তবে নারীও হতে পারেন, যাঁরা আপনাকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছেন। ওখানে ভুয়া ছাড়া আর কিছুই পাওয়া যায় না।’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘পুরুষদের জন্য “ব্রোস্টাগ্রাম” নামে আলাদা একটি অ্যাপ থাকা উচিত। কারণ, এটি তাদের মুখ বাঁকিয়ে ছবি তোলা (পাউট), হালকা আলো এবং আয়নার সামনে দাঁড়িয়ে ৪৭টি সেলফি তোলার বিষয়টিকে ব্যাখ্যা করতে পারবে।’
আরেকটি মন্তব্যে বলা হয়, ‘হ্যাঁ, অবশ্যই আপনি যদি এটির (ইনস্টাগ্রাম) মালিক হতেন, তবে এটি হতো “সুপার ডুপার আলফা পুরুষালি পুরুষদের” জন্য...তাই না ইলন?’
ইলন মাস্ক প্রায়ই মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন অ্যাপগুলোর সমালোচনা করে থাকেন। একই সঙ্গে তিনি এক্সকে আরও উন্মুক্ত ও আবশ্যক বিকল্প হিসেবে প্রচার করেন।
এর আগে মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা তাঁর সন্তান ভিভিয়ান জেনা উইলসন ইনস্টাগ্রামে প্রকাশ্যে নিজের লিঙ্গ পরিবর্তনের (হিজড়া/ট্রান্সজেন্ডার) বিষয়টি ঘোষণা করেন এবং পরে মাস্কের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। ২০২২ সালে তিনি আইনগতভাবে নিজের নাম ও লিঙ্গ পরিবর্তন করেন এবং ঘোষণা দেন, তিনি কোনোভাবেই মাস্কের সঙ্গে ‘কোনো প্রকারে, রূপে বা আকারে’ সম্পর্কযুক্ত থাকতে চান না।
মাস্ক পরে তাঁর সন্তানের এই লিঙ্গ পরিবর্তনের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং তাঁদের এই তিক্ত সম্পর্কের জন্য ‘ওক কালচার’ বা অতি সচেতনতার সংস্কৃতিকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি “ওক মাইন্ড” ভাইরাসকে ধ্বংস করার শপথ নিয়েছিলাম। আমরা এ বিষয়ে কিছুটা অগ্রগতিও অর্জন করছি।’

‘উপনিবেশ’ শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এমন এক অঞ্চলের কথা, যেখানে নিজের ভূমিতেই মানুষ পরবাসী হয়ে ওঠে। আর সেসব পরবাসী মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয় শক্তিশালী জনগোষ্ঠীর তৈরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাঠামো।
২১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে এখন সাজ সাজ রব। তিনটি আয়োজক দেশের ৪৮টি দলের মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ এবার উপহার দেবে ফুটবল ইতিহাসের দীর্ঘ রোমাঞ্চ।
১ দিন আগে
আসন্ন অ্যান্ড্রয়েড ১৭ আপডেটে কিছু নতুন শক্তিশালী নিরাপত্তা ও গোপনীয়তা ফিচার যুক্ত করা হয়েছে। সেগুলো ব্যবহারকারীদের স্ক্যাম, চুরি, ম্যালওয়্যার এবং পরবর্তী প্রজন্মের সাইবার আক্রমণ থেকে রক্ষায় ডিজাইন করা হয়েছে।
১ দিন আগে
আনন্দের সংবাদ হলো, চ্যাটজিপিটি থেকে তথ্য চুরি বন্ধ হয়ে যাচ্ছে। এ জন্য ওপেনএআই চ্যাটজিপিটিতে লকডাউন মোড ফিচার চালু করেছে। এটি মূলত একটি বাস্তবমুখী নিরাপত্তা পদক্ষেপ।
১ দিন আগে