
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেক জায়ান্ট গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসিপ্রধান কাইল গার্ডনার। আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গুগলের প্রতিনিধি বাংলাদেশে তাঁদের বিভিন্ন সেবা কার্যক্রম সম্প্রসারণ, পেমেন্ট সিস্টেম চালু ও অবকাঠামো তৈরির বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশের বিপুলসংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী গুগলের বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন। তাই বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগল কর্তৃপক্ষকে বিটিআরসির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এ সময় গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, বাংলাদেশি প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করার লক্ষ্যে গুগল আলাদা সেবা চালু করবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে গুগল প্রতিনিধি এসব বিষয়ে তাঁদের আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান এবং বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন।
এ সময় বিটিআরসির পক্ষ থেকে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট (আধেয়) দ্রুত শনাক্ত ও অপসারণের কার্যকর ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টি গুগলের প্রতিনিধিকে অবহিত করা হয়। একই সঙ্গে গুগল প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা বেটিং, জুয়া বা অবৈধ কোনো আর্থিক কার্যক্রমের প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর কারিগরি ব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় গুগলের সঙ্গে সরকারের বহুমাত্রিক সহযোগিতার পরিধি সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ দপ্তরের সঙ্গে সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গেও গুগলের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়। গুগলের পাবলিক পলিসির প্রধান কাইল গার্ডনার বিটিআরসি চেয়ারম্যানের এ মতামতকে স্বাগত জানান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মো. কামরুল হাসান মামুন ও এই বিভাগের উপপরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
৪ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৪ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৫ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৫ দিন আগে