
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর শনিবার রাত ১২টায় (প্যাসিফিক সময়)। সাধারণত উন্মোচনের পরের শুক্রবার থেকে অ্যাপল প্রি-অর্ডার চালু করে। তবে এবার ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী হওয়ায় সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থানীয় সময় সকাল ১০টায় (যুক্তরাজ্যে সন্ধ্যা ৬টা) শুরু হওয়ার কথা। এতে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স ও অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেলও ঘোষণা করা হতে পারে।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টায় (প্যাসিফিক সময়)।
এই সময়সূচির তথ্য প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের একটি প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ করেছে ফোর্বস। ম্যাকরিউমার্স আবার জার্মান প্রকাশনা ম্যাকওয়েল্টের তথ্য উদ্ধৃত করেছে।
তবে অ্যাপল এখনো এ সময়সূচি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এদিকে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কবে বাজারে আসবে, তা নিয়েও ভিন্নমত রয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এটি আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গেই বিক্রি শুরু হবে। আবার অন্য সূত্রের দাবি, ফোল্ডেবল মডেলের প্রি-অর্ডার সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে।
নতুন আইফোনের সঙ্গে আইওএস ২৭ উন্মুক্ত করার সম্ভাবনাও রয়েছে। ফোর্বসের তথ্য অনুযায়ী, অপারেটিং সিস্টেমটি ১৪ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে।
আইফোন ১১সহ বর্তমানে যেসব মডেল আইওএস ২৬ সমর্থন করে, সেগুলোতেই আইওএস ২৭ চলবে। তবে কিছু নতুন ফিচার হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে কেবল নতুন আইফোনে পাওয়া যাবে।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে বিক্রি শুরু হতে পারে। ফোর্বস জানিয়েছে, ওই দিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে অ্যাপলের খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে ফোন বিক্রি শুরু হতে পারে, যা অ্যাপলের প্রচলিত বাজারজাতকরণ সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৪ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১০ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
রোববার, ৩০ আগস্ট, বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযানে করে উৎক্ষেপিত হলো আরেকটি বিস্ময়কর নভোদুরবিন ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ।
১২ ঘণ্টা আগে