
আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী।
গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি।
বার্তায় খোসরোশাহি বলেন, ‘আজ আমরা উবারজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন আনছি। এর ফলে আমাদের কর্মীর সংখ্যা প্রায় ১০ শতাংশ কমানো হবে।’
যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তথ্য অনুসারে, ৭০ টির বেশি দেশে উবারের প্রায় ৩৪ হাজার কর্মী রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কার্যক্রমে সমন্বয়জনিত বিলম্ব কমাতে এবং প্ল্যাটফর্মকে আরও সহজ ও দ্রুতগতির করতে এই কর্মী ছাঁটাই করা হচ্ছে।
কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় আরও বলা হয়, ‘প্রতিষ্ঠানটির আরও ছোট ও কার্যকর হলে দায়িত্বের মালিকানা আরও স্পষ্ট হবে, সিদ্ধান্ত নেওয়া দ্রুত হবে এবং সমন্বয়ের পেছনে সময় ব্যয় না করে আরও বেশি সময় কাজ ও নতুন কিছু তৈরিতে ব্যয় করা যাবে।’
২০০৯ সালে যাত্রা শুরু করে উবার। ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়িনির্ভর প্রচলিত বাজারব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তাদের এই রাইড শেয়ারিং বিশ্বজুড়ে নগর পরিবহন খাতে বড় পরিবর্তন এনে দেয়। সাধারণ মানুষকে নিজেদের গাড়ি ব্যবহার করে অন্যদের যাতায়াতসেবা দেওয়ার সুযোগ করে দেয়।
এরপর প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ব্যবসা সম্প্রসারণ করে। বিশেষ করে খাবার ও খুচরা পণ্য সরবরাহের ক্ষেত্রে তাদের কার্যক্রম বেড়েছে। এ ছাড়া স্বল্প দূরত্বে কুরিয়ার সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন দেশে উবারচালকেরা ভিন্ন ভিন্ন হারে পারিশ্রমিক পান। তাঁদের অনেকেই কাজের যথাযথ পারিশ্রমিক না পাওয়া এবং নিজেদের গাড়ি ব্যবহারের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়ার অভিযোগ করেছেন।
উবার সিইওর বার্তায় মূলত কোম্পানির সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়া এবং ব্যবসার বিভিন্ন অংশ পরিচালনার পদ্ধতি পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে কিছু দেশে উবার পুরোপুরি কার্যক্রমও বন্ধ করে দিয়েছে।
গতকাল বুধবার উবার আরও জানিয়েছে, তারা নাইজেরিয়া ও উগান্ডায় তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে তানজানিয়া থেকেও কার্যক্রম গুটিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি।

নতুন নতুন প্রযুক্তিপণ্যের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল স্মার্ট গ্লাস। এর রয়েছে ব্যাপক সুবিধা। চশমার ফ্রেমে হালকা স্পর্শ করেই ফোন কল করা যায়। শুধু তা-ই নয়, এই স্মার্ট গ্লাসের সাহায্যে এআই ব্যবহার এবং ছবি বা ভিডিও তোলা যায়।
২১ মিনিট আগে
‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে