
রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ২০২৭ সাল নাগাদ ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্লস (বিএসসি)। রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির দাবি, এই সক্ষমতায় দেশের ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা পূরণ সম্ভব হবে।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসসির বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত ব্যান্ডউইডথ ঘাটতি ও ইন্টারনেটের দাম বাড়ার আশঙ্কাসংক্রান্ত প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান দুটি ট্রাস্টেড সাবমেরিন কেব্ল সিস্টেম সি-মি-উই-৪ ও সি-মি-উই-৫-এর মাধ্যমে ব্যান্ডউইডথ সরবরাহ করছে বিএসসিপিএলসি। ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় আরও একটি ট্রাস্টেড সাবমেরিন কেব্ল সিস্টেম সি-মি-উই-৬ বাস্তবায়ন করা হচ্ছে।
বর্তমানে দুটি সাবমেরিন কেবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস। এর মধ্যে প্রায় ৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ দেশে সরবরাহ করা হচ্ছে। আরও প্রায় ৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে বিএসসি।
২০২৭ সালে সি-মি-উই-৬ ক্যাবল চালু হলে এর মাধ্যমে মোট ৩৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩০ সালে দেশে মোট ব্যান্ডউইডথ চাহিদা হবে ৩০ হাজার জিবিপিএস। বিএসসিপিএলসির দাবি, ২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর সক্ষমতা ৪১ হাজার জিবিপিএসে পৌঁছাবে।
দেশের ছয়টি আইটিসি অপারেটরের মাধ্যমেও চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। চতুর্থ সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার কার্যক্রমও শুরু করেছে বিএসসিপিএলসি।
দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে সম্পূর্ণ প্রস্তুত থাকার দাবি করেছে কোম্পানিটি। আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও ঘাটতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিএসসিপিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএসসিপিএলসি ইতোমধ্যে ব্যান্ডউইডথের ক্রমাগত মূল্য হ্রাসসহ গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজে ব্যান্ডউইডথ প্রদান করছে, যা আন্তর্জাতিক ব্যান্ডউইডথকে আরও সাশ্রয়ী করেছে। ভবিষ্যতে ব্যান্ডউইডথের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিএসসিপিএলসি আরও সাশ্রয়ী মূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ করবে।’
গত ৩১ আগস্ট ‘ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে নতুন সাবমেরিন কেবলের প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালায় বেসরকারি খাতের সাবমেরিন প্রকল্পে বিনিয়োগকারী দেশীয় উদ্যোক্তাদের কনসোর্টিয়ামের প্রতিনিধিরা বলেন, নতুন সাবমেরিন কেব্ল না এলে বাংলাদেশ ব্যান্ডউইডথ সংকটে পড়বে। এর ফলে ইন্টারনেটের দামও বাড়বে বলে তাঁদের আশঙ্কা।
বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেব্ল চালু হলে সম্ভাব্য সংকট মোকাবিলা সম্ভব হবে বলেও মত দেন কনসোর্টিয়ামের প্রতিনিধিরা। সরকারি অনুমোদনের জটিলতায় ‘চূড়ান্ত পর্যায়ে’ এসেও বেসরকারি সাবমেরিন প্রকল্পের কাজ আটকে আছে বলে অভিযোগ করেন তাঁরা।

ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
৫ মিনিট আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
৩ ঘণ্টা আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির সুসজ্জিত ল্যাব আর বিশাল অঙ্কের গবেষণার বাজেট। সেই সম্ভাবনার জায়গা পেছনে ফেলে আশির দশকে একজন বিজ্ঞানী এসে নামলেন কানাডার টরন্টোতে। সহকর্মীরা অনেকেই তখন আড়ালে হেসেছিলেন। অনেকেই অবাক হয়েছিলেন।
৫ ঘণ্টা আগে