ফেসবুকে অনেক সেলিব্রেটি বা ব্যক্তির প্রোফাইলে ফলো বাটন দেখা যায়। এই বাটনে ট্যাপ করলে তাদের পোস্টগুলো আপনার নিউজফিডে আসতে থাকবে। তবে এই ফলো বাটন প্রোফাইলে যুক্ত করার প্রক্রিয়া অনেকেরই অজানা। খুব সহজেই বাটনটি প্রোফাইলে যুক্ত করা যায়।
ফলো বাটন তৈরির প্রয়োজনীয়তা কি
ফেসবুকে অনেক সময় পাবলিক পোস্ট করা হয়। ফেসবুক বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরাও অনেক সময় আপনার এসব পোস্টে আগ্রহী হতে পারে। এ জন্য বার বার আপনার প্রোফাইল সার্চ করে খুঁজতে হয়। স্বয়ংক্রিয়ভাবে পাবলিক পোস্টগুলো তাদের প্রোফাইলে পৌঁছায় না।
ফেসবুক অ্যাকাউন্টের ফলো বাটনে ট্যাপ করলে আপনার পাবলিক পোস্টগুলো ফলোয়ারদের নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। ফলে অপরিচিত ব্যক্তিদের ফেসবুক বন্ধু তালিকায় যুক্ত না করেই নিজের পোস্টগুলো তাদের কাছে পৌঁছাতে পারবেন।
এ ছাড়া ফেসবুকে সর্বোচ্চ ৫ হাজার বন্ধু রাখা যায়। এর বাইরে অন্যদের কাছে নিজের পোস্ট পৌঁছে দেওয়ার জন্য ফেসবুকে ফলো বাটন যুক্ত করতে পারেন।
একইভাবে ফেসবুকে বন্ধু হওয়ার তালিকায় কাউকে রাখতে না চাইলেও তার পোস্টগুলো ফলো করা যায়। তবে এ জন্য তার ফেসবুকে ফলো বাটন থাকতে হবে ও তার পাবলিক পোস্টগুলোই শুধু দেখা যাবে।
নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেই ফলো বাটন যুক্ত করা যায়। এ জন্য পেজ তৈরি করার প্রয়োজনীয়তা নেই।
কম্পিউটার ও স্মার্টফোন অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন যুক্ত করা যায়।
কম্পিউটার ব্যবহার করে
১. কম্পিউটারের যেকোন ব্রাউজার থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা মেনুতে ক্লিক করুন ও ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন।
৩. এখন বাম পাশের কলাম থেকে ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন
৪. এরপর ‘পাবলিক পোস্টস’ অপশন নির্বাচন করুন।
৫. ‘Who Can Follow Me’–এর পাশে থাকা তীর চিহ্নতে ক্লিক করে ‘পাবলিক’ অপশনটি নির্বাচন করুন।
এর ফলে বন্ধু তালিকায় না থাকলেও আপনার পোস্ট ফলোয়ারদের নিউজফিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
স্মার্টফোনের ফেসবুক অ্যাপ ব্যবহার করে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ও ডান পাশের মেনু বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ট্যাপ করুন।
৩. এরপর ‘সেটিংস’ বাটনে ট্যাপ করুন।
৪. ‘প্রোফাইল সেটিংস’ এ ট্যাপ করুন।
৫. এরপর ‘পাবলিক পোস্টস’ এ ট্যাপ করুন।
৬. ‘Who Can Follow Me’ এর শিরোনামের নিচে ‘পাবলিক’ অপশনে ট্যাপ করুন।

প্রযুক্তি দুনিয়ায় একটি বড় প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে, নাকি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এটিকে মুনাফা ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে? বর্তমান বাস্তবতা বিবেচনায় অনেকের মতে উত্তরটি স্পষ্ট—বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের স্বার্থ...
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক তাদের নতুন ও শক্তিশালী মডেল মিথোসের ‘ক্লদ ফেবল–৫’ (Claude Fable 5) ভার্শন চালু করেছে। কোম্পানিটির মতে এখন পর্যন্ত তাদের তৈরি করা সবচেয়ে সক্ষম মডেল এটি। তবে এর সঙ্গে থাকছে কঠোর নিরাপত্তা কাড়াকাড়ি ও সুরক্ষা বেষ্টনী।
২০ ঘণ্টা আগে
‘উপনিবেশ’ শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে এমন এক অঞ্চলের কথা, যেখানে নিজের ভূমিতেই মানুষ পরবাসী হয়ে ওঠে। আর সেসব পরবাসী মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয় শক্তিশালী জনগোষ্ঠীর তৈরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাঠামো।
২ দিন আগে
ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে ১১ জুন। সেই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ঘরে ঘরে এখন সাজ সাজ রব। তিনটি আয়োজক দেশের ৪৮টি দলের মোট ১০৪টি ম্যাচের এই বিশাল মহাযজ্ঞ এবার উপহার দেবে ফুটবল ইতিহাসের দীর্ঘ রোমাঞ্চ।
২ দিন আগে