
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক তাদের নতুন ও শক্তিশালী মডেল মিথোসের ‘ক্লদ ফেবল–৫’ (Claude Fable 5) ভার্শন চালু করেছে। কোম্পানিটির মতে এখন পর্যন্ত তাদের তৈরি করা সবচেয়ে সক্ষম মডেল এটি। তবে এর সঙ্গে থাকছে কঠোর নিরাপত্তা কাড়াকাড়ি ও সুরক্ষা বেষ্টনী। বিশেষ করে সাইবার নিরাপত্তার মতো ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই মডেলে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে এই প্রযুক্তির একটি প্রিভিউ সংস্করণ বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল। কারণ এটি সফটওয়্যার কোডে থাকা দুর্বলতা শনাক্ত করতে অত্যন্ত কার্যকর ছিল।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ক্লদ ফেবল–৫ মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও ডেটা অ্যানালিটিকস বা বিশ্লেষণমূলক কাজে অসাধারণ পারফরম্যান্স দেখায় এবং বিশাল পরিসরে ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে।
অ্যানথ্রপিক এখন পর্যন্ত প্রায় ২০০টি প্রতিষ্ঠানকে সীমিতভাবে এই প্রযুক্তির অ্যাক্সেস দিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সরকারও রয়েছে। মার্কিন সরকার গ্লাসউইং (Glasswing) প্রোগ্রামের অধীনে এই প্রযুক্তি পরিচালনা করছে। এপ্রিল মাসে মাইথোস নামের আগের সংস্করণটি হাজার হাজার সফটওয়্যার দুর্বলতা শনাক্ত করেছে—এমন ঘোষণার পরই এই সীমিত প্রবেশাধিকার নীতি গ্রহণ করা হয়।
কোম্পানিটি বলছে, এবার প্রযুক্তিটি আরও বিস্তৃতভাবে উন্মুক্ত করা হলে বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। এটি এমন এক সময়ে ঘটছে, যখন এআই শিল্পের প্রধান প্রতিযোগী অ্যানথ্রপিক ও ওপেনএআই শেয়ারবাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের মূল্যামান দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
নিরাপত্তা নিয়ে অ্যানথ্রপিক জানিয়েছে, নতুন মডেলটি যাতে ব্যবহারকারীরা কোনোভাবেই নীতিমালা ভেঙে নিষিদ্ধ কাজ করাতে না পারে, সে জন্য ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অ্যানথ্রপিকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট, রিসার্চ ও ল্যাবস বিভাগের প্রধান ডায়ান পেন বলেন, ‘ধরা যাক একজন কলেজ শিক্ষার্থী মডেলটিকে কোনো নির্দিষ্ট কোড বা সফটওয়্যার প্যাকেজে সাইবার দুর্বলতা খুঁজে পেতে সাহায্য করতে বলে, তখন মডেলটি সেই অনুরোধ প্রত্যাখ্যান করবে এবং পরিবর্তে ওপাস–৪.৮ (Opus 4.8) মডেল ব্যবহার করে উত্তর দেবে।’
তিনি আরও জানান, ফেবল–৫ তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল হলেও এটি কম টোকেন ব্যবহার করে কাজ সম্পন্ন করতে সক্ষম। ফলে মোট কাজের খরচ অনেক ক্ষেত্রেই কমে আসে—প্রাথমিক ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় এমনটাই জানা গেছে। অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লদ মিথোসের আগের প্রিভিউ সংস্করণ ব্যবহারকারীরা—যেখানে কোনো গার্ডরেল ছিল না—এখন নতুন ক্লদ মিথোস–৫ প্যাকেজে আপগ্রেড করতে পারবেন।
কোম্পানিটি ধীরে ধীরে একটি ‘সিস্টেম্যাটিক ট্রাস্টেড-অ্যাক্সেস প্রোগ্রামের’ মাধ্যমে এর ব্যবহার আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে, উভয় মডেলের জন্য প্রতি মিলিয়ন ইনপুট টোকেনে ১০ ডলার এবং প্রতি মিলিয়ন আউটপুট টোকেনে ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
১২ ঘণ্টা আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
১৩ ঘণ্টা আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
১৪ ঘণ্টা আগে
বিদেশে তৈরি নতুন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই রোবটগুলো জাতীয় নিরাপত্তার জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে। এ কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। এ ধরনের রোবটের অধিকাংশই চীনে তৈরি হয়।
১৪ ঘণ্টা আগে