
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
তবে ফেসবুক আংশিক সচল হলেও এর কিছু ফিচার এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। বিশেষ করে মেসেঞ্জারে লগ-ইন ও বার্তা আদান-প্রদানে অনেকেই সমস্যার মুখোমুখি হচ্ছেন।
কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এখনো মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না।
এর আগে সন্ধ্যার পর থেকেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারে বিঘ্নের কথা জানান। অনেকের ক্ষেত্রে ফেসবুকে লগ-ইন করা সম্ভব হচ্ছিল না, কারও নিউজ ফিড আপডেট হচ্ছিল না, আবার অনেকের মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়।
বিভ্রাটের সময় ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকের স্ক্রিনে ত্রুটিসংক্রান্ত বার্তা প্রদর্শিত হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও আলোচনা শুরু হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মেটা আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
৩ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৪ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৪ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে