সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
ডেস্কটপ কম্পিউটার ও স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে বাধার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকে ঢোকার চেষ্টা করলে অনেকের স্ক্রিনে ‘Sorry, Something Went Wrong’ বার্তা প্রদর্শিত হচ্ছে।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট নজরদারি করার ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের বরাতে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টার (যুক্তরাষ্ট্রের সময়) পর থেকে ফেসবুক ও ফেসবুক মেসেঞ্জারে সমস্যা হচ্ছে বলে অসংখ্য ব্যবহারকারী রিপোর্ট করতে শুরু করেন। এরপর ৩৬ মিনিটের মধ্যেই শুধু ফেসবুক মেসেঞ্জারের সমস্যা নিয়ে সাড়ে ৭ হাজারের বেশি (৭ হাজার ৫০০) রিপোর্ট জমা পড়ে।
আজকের এই কারিগরি বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন—
লগইন সমস্যা: বিপুলসংখ্যক ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন।
পেজ নট অ্যাভেইলেবল: অনেকের স্ক্রিনে একটি ত্রুটি বার্তা বা এরর মেসেজ দেখাচ্ছে, যেখানে লেখা রয়েছে—‘এই পেজটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না’ (This page isn’t available right now)।
কুয়েরি এরর: অনেক ব্যবহারকারী কোনো পেজ বা ফিড লোড করার সময় বারবার ‘কুয়েরি এরর’ (query error) বার্তার সম্মুখীন হচ্ছেন।

এআই চ্যাটবট ক্লদকে ‘মানুষের’ মতো করে দেখতে চায় এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এমনই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ক্লদের সঙ্গে দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনীয় ও অপমানজনক আচরণ করলে ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হবে।
৩ দিন আগে
বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং, পণ্য সরবরাহ ও আর্থিক সেবা প্রদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সিস্টেম থেকে প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য হস্তগত করার দাবি করেছে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র। এসব তথ্য ফেরত দেওয়া ও গোপন রাখার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ক্রিপ্টোকারেন্সিতে ৪ লাখ ইউএসডিটি
৪ দিন আগে
বিবৃতিতে বলা হয়, সাইবার নিরাপত্তাজনিত ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হয়।
৪ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশে ভবিষ্যতে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এআই কোন কোন চাকরি পুরোপুরি বদলে দেবে বা মানুষের কর্মসংস্থানে কতটা প্রভাব ফেলবে—তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
৪ দিন আগে