
মোবাইল ইন্টারনেটের গতির বৈশ্বিক সূচকে প্রথম অবস্থানে উঠে এসেছে আরব আমিরাত। গত আগস্ট মাসে দেশটিতে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ৩৯৮ এমবিপিএস। অপরদিকে বাংলাদেশ এই সূচকে ৮৯ তম অবস্থানে রয়েছে। প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তান যথাক্রমে ২০তম এবং ১০১তম অবস্থানে রয়েছে।
প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেটের গতি তুলে ধরে ওকলা। প্রতিষ্ঠানটির ‘স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স’ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটিতে বলা হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ২৭ দশমিক ৭৬ এমবিপিএস। আর গড় আপলোড গতি ছিল ১১ দশমিক ২২ এমবিপিএস। মোবাইল ইন্টারনেটে মেডিয়ান ল্যাটেনসি ছিল ২৫ মিলিসেকেন্ড।
ওকলার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের এপ্রিল থেকে গতির সূচকে এগোতে শুরু করে মোবাইল ইন্টারনেট। মার্চে ১১২ তম অবস্থানে থাকার পর এপ্রিলে কিছুটা এগিয়ে ১১০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপর মে মাসে ১০৯ তম এবং সবশেষ জুনে এক লাফে ৯০ তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ।
শীর্ষে থাকা আরব আমিরাতের আগস্ট মাসে মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল ২৭ দশমিক ৬৫ এমবিপিএস। আর মেডিয়ান ল্যাটেনসি ছিল ১৯ মিলিসেকেন্ড।
অপরদিকে ভারত ও পাকিস্তানের মোবাইল ইন্টারনেটের গড় আপলোড গতি ছিল যথাক্রমে ৯৬ দশমিক ৩৮ এমবিপিএস এবং ১৯ দশমিক ৫৯ এমবিপিএস।
এই সূচকে দ্বিতীয় থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে কাতার, কুয়েত, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সৌদি আরব, বুলগেরিয়া ও লুক্সেমবার্গ।
তথ্যসূত্র: স্পিডটেস্ট ডট কম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
৩১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে