মোবাইল ইন্টারনেটের নতুন প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। একাধিক গতির তিনটি ভিন্ন মেয়াদী ইন্টারনেট প্যাককে ‘লিমিটলেস’ বা ‘সীমাহীন’ বলে ব্র্যান্ডিং করেছে গ্রামীণফোন। শুধু তাই নয়, দেশে প্রথম গতিভিত্তিক সীমাহীন গতির ইন্টারনেট প্যাক চালুর দাবিও করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই টেলিকম অপারেটর।
কিন্তু গ্রামীণফোনের ‘লিমিটলেস’ ইন্টারনেট কি আসলেই সীমাহীন গতির? গ্রামীণফোনের ঘোষণা অনুযায়ী, এসব প্যাকেজে ১০ এমবিপিএসের দুই মেয়াদী দুটি ও ১৫ এমবিপিএসের একটি প্যাক আছে। সীমাহীন বলা হলেও খুবই সীমিত এই ইন্টারনেট বিশ্ব প্রেক্ষাপটে বটেই, দেশেও অনেক অপারেটরের চেয়ে কম গতির।
স্পিডটেস্টের ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের ডেটা অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতির বিচারে দেশের পাঁচটি মোবাইল ফোন অপারেটরের মধ্যে গ্রামীণফোনের অবস্থান চতুর্থ। এর পেছনে আছে শুধু রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক।
এক্ষেত্রে বাংলাদেশে শীর্ষ অবস্থানে আছে বাংলালিংক। এই অপারেটর গ্রাহকদের গড়ে ২৬.৭৪ এমবিপিএস গতি দেয়। এর যথাক্রমে রবি (২৪.৬২ এমবিপিএস ), এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস), গ্রামীণফোন (২১.৭৮ এমবিপিএস) ও টেলিটকের (৬.০৫ এমবিপিএস) অবস্থান।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্যাকগুলোর উদ্বোধন করা হয়। গ্রামীণফোন দাবি করেছে, এগুলোর মাধ্যমে গ্রাহকরা ‘লিমিটলেস ইন্টারনেট’ ব্যবহারের সুযোগ পাবেন।
প্যাকগুলোর মধ্যে রয়েছে- ২৬৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক, ৮৯৯ টাকায় ৩০ দিন মেয়াদি ১০ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক ও ৯৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ১৫ এমবিপিএস পর্যন্ত গতির প্যাক।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান অনুষ্ঠানে বলেন, ‘ইন্টারনেট ও সংযুক্ত ডিভাইসের অপার সম্ভাবনায় বিশ্বাস করে গ্রামীণফোন; তাই আমরা নিয়ে এসেছি লিমিটলেস প্যাক। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকের প্রয়োজন মেটাতে পেরে আমরা আনন্দিত।’
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, উচ্চগতির ইন্টারনেটকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘লিমিটলেস ইন্টারনেট’ বড় পদক্ষেপ। নতুন এ প্যাকগুলোর মাধ্যমে সবাই নিজের সুবিধামতো দ্রুতগতির ও নির্ভরশীল ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।
আরও খবর পড়ুন:
- ড. ইউনূসের ‘রিসেট বাটন চাপার’ যে ব্যাখ্যা দিল প্রধান উপদেষ্টার দপ্তর
- বোরকা পরা শেখ হাসিনাকে দেখা গেল দুবাইয়ে!
- ১১ কোটি নাগরিকের তথ্য ২০ হাজার কোটিতে বিক্রি: জয় ও পলকসহ আসামি ১৯
- সাকিবের নাম সরিয়ে ফেলল আইসিসি
- বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৩
- ‘সালাম পছন্দ না হওয়ায়’ পুলিশ লাইনস স্কুলের ছাত্রকে নির্যাতন শিক্ষকের, তদন্তের নির্দেশ
- তিমির বমি এত মূল্যবান কেন?
- আজ রাতেই বিয়ে করছেন শিরিন শিলা
- টেন্ডুলকারের সঙ্গে রুটের রানের লড়াই
- ব্যয় ৩৭ কোটি, ডিএনসিসি হিসাব দিল দেড় কোটির
- কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে নতুন জটিলতা
- মাদকের বিরুদ্ধে কথা বলায় ইমামকে হত্যাচেষ্টা, গণপিটুনিতে যুবক নিহত
- ভোক্তা ও জাতীয় জাদুঘরে নতুন মহাপরিচালক


৩৯৮ এমবিপিএস গতিসহ মোবাইল ইন্টারনেটে আরব আমিরাত সেরা, বাংলাদেশ কোথায়
লিমিটলেস ইন্টারনেট প্যাক চালু করল গ্রামীণফোন







