রাশিয়া ফেসবুক নিষিদ্ধ করার পর এবার টুইটার এবং ইউটিউবে অ্যাকসেস ব্লক করেছে। তাস নিউজ এজেন্সি বলেছে যে, রাশিয়ান মিডিয়া ওয়াচডগ টুইটারে অ্যাকসেস সীমিত করেছে এবং ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে আগে এই পরিষেবাটি ব্লক করা হয়েছিল।
নিয়ন্ত্রকের ওয়েবসাইটে একটি বার্তায় বলা হয়েছে , যেদিন রাশিয়া তার আক্রমণ শুরু করেছিল সেদিন (২৪ ফেব্রুয়ারি) প্রসিকিউটর জেনারেল অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে টুইটারে অ্যাকসেস সীমিত করা হয়েছিল।
ইউটিউব, টুইটার এবং ফেসবুক হল রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম।
ফেসবুক বলেছে রাশিয়ার এমন পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘শিগগির লক্ষ লক্ষ সাধারণ রাশিয়ান নিজেদেরকে নির্ভরযোগ্য তথ্য থেকে বিচ্ছিন্ন দেখতে পাবে... এবং কথা বলা থেকে নীরব হয়ে যাবে।’
রাশিয়ান কর্তৃপক্ষ স্বাধীন গণমাধ্যমের ওপর চাপ বাড়াচ্ছে।

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
১ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
২ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৩ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৩ দিন আগে