
উইন্ডোজ ১১-এর সফটওয়্যারগুলোর ত্রুটি সারাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরি করছে মাইক্রোসফট। বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে ত্রুটি শনাক্ত করে সমস্যা সমাধানে দক্ষভাবে কাজ করবে এই সিস্টেম। এ ছাড়া কোপাইলটকে আরও একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করার চেষ্টা করছে টেক জায়ান্টটি।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘এমএসপাওয়ার উইজার’-এর কাছে পৌঁছেছে মাইক্রোসফটের একটি পেমেন্ট নথি। চলতি মাসের ফেব্রুয়ারিতে পেটেন্টটি প্রকাশ পায়। এটি একটি ২৫ পৃষ্ঠার নথি। সিস্টেমটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত বর্ণনা এই নথিতে রয়েছে।
ডকুমেন্ট অনুযায়ী, নতুন এআই সিস্টেমটি সমস্যাগুলো শনাক্ত করবে এবং সমস্যা সমাধানের প্রক্রিয়া প্রস্তাব করবে বা প্রয়োগ করবে। যদিও এআই সিস্টেমটি ডেভেলপারদের জন্য ডিজাইন করা, সাধারণ ব্যবহারকারীরাও এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি সারাতে পারবে এবং ‘স্মার্ট সাপোর্ট’ পাবে। এ ছাড়া সিস্টেমটি জটিল সমস্যা সম্পর্কিত রিপোর্ট তৈরি করতে পারে, যা ডেভেলপারদের আরও দক্ষভাবে ত্রুটি সারাতে সাহায্য করবে।
এমএসপাওয়ার উইজার একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। স্ক্রিনশটে থেকে বোঝা যায় যে, কীভাবে এআই সিস্টেমটি বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন: পিসি ক্র্যাশের কারণ বা সফটওয়্যার কোড। এ ছাড়া, সিস্টেমটি সফটওয়্যার কোডকে সাধারণ ভাষায় সহজভাবে উপস্থাপন করতে পারে, যাতে এটি সাধারণ মানুষের জন্য আরও অ্যাক্সেসযোগ্য হয়। এই প্রক্রিয়ায় ত্রুটি তথ্য বিশ্লেষণ করে সমস্যাটির জন্য দায়ী কোড বা তার সঙ্গে সম্পর্কিত কোড নির্ধারণ করবে এআই।
এ ছাড়া নতুন পেটেন্টের নথি থেকে জানা যায় যে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১ এবং ১০-এ কোপাইলটকে আপগ্রেড করার পরিকল্পনা করছে এবং এটি একটি মাল্টি-ইউজার চ্যাট প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে। অর্থাৎ রিয়েল টাইম আপডেট এবং চ্যাট ইতিহাসসহ একাধিক ব্যক্তি একসঙ্গে এআইয়ের সঙ্গে চ্যাট করতে পারবেন। তবে, ফিচারটি কখন চালু হবে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।
এদিকে গত বছরের অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর ২৪ এইচ ২ আপডেট নিয়ে আসার পর এই অপারেটিং সিস্টেমে একাধিক সমস্যা দেখা যায়। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে এই সংস্করণ। এসব ত্রুটির ফলে পিসিগুলোতে অডিও, ব্লুটুথ, ওয়েবক্যামসহ আরও নানা সমস্যা দেখা গেছে। এসব ত্রুটির কথা মাইক্রোসফটও স্বীকার করেছে।
তাই আরও নির্ঝঞ্ঝাটে উইন্ডোজ ব্যবহারের সুবিধা দিতে এআই সিস্টেমটি তৈরির উদ্যোগ নিচ্ছে মাইক্রোসফট।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৪২ মিনিট আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে