ইলন মাস্কের টুইটার অধিগ্রহণ ঠেকাতে সম্প্রতি টুইটারের পরিচালনা পর্ষদ একটি স্বল্পমেয়াদি শেয়ারহোল্ডার অধিগ্রহণ নীতি গ্রহণ করেছে, যার নাম দিয়েছে ‘পয়জন পিল’। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুইটার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
টুইটারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পয়জন পিল নীতি ইলন মাস্ক ছাড়া টুইটারের অন্য শেয়ারহোল্ডারদের জন্য অপেক্ষাকৃত সস্তা মূল্যে কোম্পানির আরও শেয়ার কেনার অধিকার সংরক্ষণ করবে এবং মাস্কের অংশীদারত্ব কার্যকরভাবে কমিয়ে দেবে। মাস্ক যদি কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করে, তবে নীতিটি চালু হবে। ইলন মাস্ক বর্তমানে টুইটারের ৯ শতাংশ শেয়ারের মালিক।
সম্প্রতি টুইটারের সম্পূর্ণ মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চুক্তিতে কিছুটা নিয়ন্ত্রণ আনতে টুইটারের পরিচালনা পর্ষদ পয়জন পিল নামে এই নতুন নীতি গ্রহণ করেছে। পয়জন পিলকে বলা হচ্ছে একটি করপোরেট অধিগ্রহণ প্রতিরক্ষাব্যবস্থা। এতে মাস্কের বিড বন্ধ হবে না, তবে টুইটারের মূল্য বেড়ে যাবে এবং মাস্কের পক্ষে কিনে নেওয়া কঠিন হবে অথবা মাস্ককে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে।
টুইটারের সংবাদ বিজ্ঞপ্তির পর শুক্রবার বিকেলে ইলন মাস্ক প্রথম প্রতিক্রিয়া জানান। তিনি বিটিসি আর্কাইভ অ্যাকাউন্ট থেকে একটি টুইটার পোলের মাধ্যমে জিজ্ঞেস করেন, ‘আপনি কি চান ইলন মাস্ক টুইটার কিনুক?’ সেখানে বেশির ভাগ উত্তরদাতাই ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এ ব্যাপারে সিএনএনের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি এই ধনকুবের।
গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে এক বক্তৃতায় ইলন মাস্ক বলেন, ‘টুইটারকে ঢেলে সাজানো প্রয়োজন। আমি ৪ হাজার ৩০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে কিনে নিতে চাই।’
ওয়েডবুশের বিশ্লেষক ড্যান ইভস পয়জন পিল সম্পর্কে বলেন, ‘এটি একটি অনুমানযোগ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা। আমরা বিশ্বাস করি, মাস্ক এ রকম ভয় ধরানো পদক্ষেপই আশা করেছিলেন। টুইটারের এই নীতি মাস্ক ও অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে এটি টুইটারের পরিচালনা পর্ষদকে রক্ষা করতে পারে।’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৩ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৪ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৪ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৪ দিন আগে