টুইটারের একটি বড় অঙ্কের শেয়ার কেনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমটির বোর্ড সদস্য হলেন টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এ খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন টুইটারের অনেক কর্মী। টুইটারের অভ্যন্তরীণ কয়েকজন কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন।
টুইটারের চারজন কর্মী (রয়টার্স যাদের নাম প্রকাশ করেনি) বলেছেন, ক্ষতিকারক ব্যবহারকারী ও কনটেন্ট নিয়ে টুইটারের যে নীতিমালা রয়েছে, সেখানে মাস্ক প্রভাব বিস্তার করতে পারেন। এ জন্য মাস্কের ক্ষমতা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। কর্মীরা বলেন, ‘মতামত প্রকাশবিষয়ক নীতিমালার ক্ষেত্রে দীর্ঘ প্রচেষ্টায় টুইটার এখন যে পর্যায়ে এসেছে, সেখানে মাস্কের উদারপন্থী দৃষ্টিভঙ্গি টুইটারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। এতে টুইটারে ‘ট্রলিং’ বেড়ে যেতে পারে এবং ব্যবহারকারীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।’
এদিকে টুইটারের নতুন বোর্ড সদস্য হওয়ার পর মাস্ক সেখানে কীভাবে ভূমিকা রাখতে চান, তা এখনো স্পষ্ট করেননি। তবে টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ার কেনার আগে তিনি তাঁর ৮ কোটি অনুসারীর উদ্দেশ্যে পোল করে জানতে চেয়েছিলেন, টুইটার বাক্স্বাধীনতার নীতি মেনে চলে কি না। সেই পোলে সংখ্যাগরিষ্ঠ অনুসারী ‘না’ বলে ভোট দিয়েছেন।
ফেসবুক ও টুইটার থেকে ট্রাম্পের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক টুইটার পোস্টে বলেছেন, ‘মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যদি প্রকৃতপক্ষে বাক্স্বাধীনতার বিচারক হিসেবে কাজ করে, তবে সাধারণ মানুষ অসন্তুষ্ট হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেছেন, ‘ইলন মাস্কের টুইটার ব্যবহারের ইতিহাস দেখুন। ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধারকারী নিয়ে তিনি কটূক্তি করেছিলেন এবং তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।’

বাঙালির ঘরে যেমন বেগুন আর মাংস দিয়ে তৈরি নানান পদ খাবারের টেবিলে আলাদা জায়গা করে নেয়, তেমনি গ্রিসের রান্নাতেও বেগুন, মাংস আর মসলার মেলবন্ধনে তৈরি মুসাকা বেশ জনপ্রিয়। নরম বেগুন, মসলাদার কিমা মাংস আর মোলায়েম বেচামেল সস একের পর এক স্তরে সাজিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু পদ। ঘরোয়া আয়োজন থেকে অতিথি আপ্যায়ন—
৩৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
৯ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১৫ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৭ ঘণ্টা আগে