মানুষের মনে আঘাত দিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট ও মন্তব্য। তাই বিরূপ মন্তব্য না পাওয়ার জন্য ফেসবুকের কমেন্ট ফিচারটি বন্ধ করে রাখতে চান অনেকেই। ফেসবুক গ্রুপ পোস্টে কমেন্ট করার ফিচার সরাসরি বন্ধ করা গেলেও নিজের প্রোফাইলের সাধারণ পোস্টে কমেন্ট করা যায় না। তবে কিছু উপায়ে এসব পোস্টের কমেন্ট বন্ধ করে রাখা যায়।
ফেসবুকে কোনো নির্দিষ্ট পোস্টের কমেন্ট বা মন্তব্য বন্ধ করার জন্য প্রথমেই নিজের প্রোফাইল আনলক বা পাবলিক করে নিতে হবে।
ফেসবুক পোস্টের কমেন্ট বন্ধ করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ট্যাপ করে ও এরপর নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। আর আইফোনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
২. যে পোস্টের কমেন্ট বন্ধ করতে চান তা নিচের দিকে স্ক্রল করে খুঁজে বের করুন।
৩. পোস্টের তিনটি ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘Who can comment on your post?’ –অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ‘Profiles and Pages you mention’ অপশনটি নির্বাচন করুন।
৬. এরপর ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
এর ফলে পোস্টে কোনো প্রোফাইল বা পেজকে ট্যাগ করলেই শুধু সেসব অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা যাবে।
গ্রুপ পোস্টের কমেন্ট বন্ধ করবেন যেভাবে
ফেসবুকে গ্রুপেও অনেকেই পোস্ট করেন। সেসব পোস্টের কমেন্ট বন্ধ করার সুযোগ রয়েছে। এ জন্য আগের মতোই ফেসবুকের গ্রুপের কাঙ্ক্ষিত পোস্টটি খুঁজে বের করুন। এরপর পোস্টের তিনটি ডট আইকোনে ট্যাপ করুন। মেনু থেকে কমেন্ট বন্ধ করে দিন। এর ফলে একটি নির্দিষ্ট পোস্টে কমেন্ট বন্ধ করা যাবে।
ফেসবুক পোস্টের কমেন্ট ডিলিট বা লুকাবেন যেভাবে
অনেক ফেসবুক বন্ধ রয়েছে যারা পোস্টের নিচে বিরক্তিকর কমেন্ট করে। চাইলে তাদের কমেন্টগুলো ডিলিট বা লুকিয়ে রাখতে পারেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনের ফেসবুকে অ্যাপে প্রবেশ করে। নিজের পোস্টটি খুঁজে বের করুন। পোস্টটির কমেন্ট সেকশনে যান।
২. যে কমেন্ট ডিলিট করতে চান তার ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৩. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে হাইড বা ডিলিট বাটনে ট্যাপ করুন।
আর ব্রাউজার থেকে কারও কমেন্ট ডিলিট বা লুকানোর জন্য কমেন্টটির পাশে থাকা তিন ডট আইকোনে ক্লিক করুন। এরপর ‘ডিলিট’ বা ‘হাইড’ অপশনে ক্লিক করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে