চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি নতুন এআই মডেল ‘সিড্যান্স ২.০’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে এটি কী করতে পারে আলোচনা তা নিয়ে নয়, বরং ভবিষ্যতে হলিউডের মতো সৃজনশীল শিল্পের ওপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই এআইকে লিখিত কয়েকটি নির্দেশনা দিলেই শব্দ ও সংলাপসহ সিনেমা মতো ভিডিও তৈরি করতে পারে। ইতিমধ্যে সিড্যান্স ব্যবহার করে তৈরি এমন অনেক ভিডিও (যেখানে জনপ্রিয় কমিক চরিত্র স্পাইডার ম্যান ও ডেডপুলকেও দেখা গেছে) সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এরপরই হলিউড সিনেমা নির্মাতা বড় বড় স্টুডিও (যেমন—ডিজনি ও প্যারামাউন্ট) বাইটড্যান্সের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তোলে। তবে এই প্রযুক্তি নিয়ে উদ্বেগ শুধু আইনি বিষয়েই সীমাবদ্ধ নয়, বরং আরও গভীর।
সিড্যান্স প্রথম চালু হয় ২০২৫ সালের জুনে, তখন খুব বেশি আলোচনা হয়নি। কিন্তু আট মাস পরে আসা দ্বিতীয় সংস্করণ সিড্যান্স ২.০ বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে।
ক্রিয়েটিভ স্টুডিও ভিডিওস্টেটের জান-উইলেম ব্লম বলেন, এবার প্রথমবারের মতো মনে হচ্ছে এটি শুধু ভালো এআই নয়, বরং বাস্তব কোনো চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়ার অংশের মতো। তাঁর মতে, পশ্চিমা এআই ভিডিও মডেলগুলো ব্যবহারকারীর নির্দেশনা থেকে চমৎকার ছবি তৈরি করতে পারলেও সিড্যান্স যেন সবকিছু একসঙ্গে যুক্ত করতে পেরেছে।
অন্যান্য এআই টুলের (যেমন—মিডজার্নি এবং সোরা) মতো সিড্যান্সও ছোট টেক্সট নির্দেশনা থেকে ভিডিও তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রে মাত্র একটি নির্দেশনা থেকেই উচ্চমানের ভিডিও তৈরি করে দিতে পারে।
অনেক শিল্প বিশেষজ্ঞ ও চলচ্চিত্র নির্মাতা মনে করছেন, ভিডিও তৈরির প্রযুক্তিতে এটি নতুন অধ্যায়ের সূচনা। সিঙ্গাপুরভিত্তিক অ্যানিমেশন স্টুডিও টিনি আইল্যান্ড প্রোডাকশনসের প্রধান ডেভিড কোয়ক বলেন, সিড্যান্সে তৈরি জটিল অ্যাকশন দৃশ্যগুলো অন্যান্য প্রযুক্তির তুলনায় বেশি বাস্তবসম্মত। যেন অ্যাকশন চলচ্চিত্রে দক্ষ কোনো ক্যামেরা পরিচালক আপনার সঙ্গে কাজ করছে।
তবে সিড্যান্স কপিরাইট নিয়ে সমস্যায় পড়েছে। অনেকে এই এআইয়ে অন্যের তৈরি ডেটা ব্যবহার করলেও তার জন্য কোনো অর্থ দিচ্ছে না। হলিউডের মতো বড় প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, সিড্যান্স কপিরাইট না মেনেই স্পাইডার ম্যান ও ডার্থ ভেডারের মতো চরিত্রগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে। এ কারণে ডিজনি ও প্যারামাউন্ট সিড্যান্সকে তাদের কনটেন্ট ব্যবহার বন্ধ করার জন্য আইনি নোটিশও পাঠিয়েছে।
এদিকে জনপ্রিয় অ্যানিমে চরিত্র নিয়ে তৈরি এআই ভিডিও ভাইরাল হওয়ার পর জাপানও বাইটড্যান্সের বিরুদ্ধে সম্ভাব্য কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে।
তবে এই সমস্যা শুধু বাইটড্যান্সের ক্ষেত্রেই নয়। ২০২৩ সালে দ্য নিউইয়র্ক টাইমস অভিযোগ করে যে, তাদের নিবন্ধ অনুমতি ছাড়া এআই প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে এবং এ নিয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে তারা মামলা করে। গত বছর রেডিট অভিযোগ তোলে, এআই প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি বেআইনিভাবে তাদের ব্যবহারকারীর পোস্ট সংগ্রহ করেছে। গুগলের এআই নিয়েও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে ডিজনি।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটিং গবেষক শানান কোহনি বলেন, পশ্চিমা মেধাস্বত্ব ব্যবহারের সম্ভাব্য কপিরাইট সমস্যা সম্পর্কে সিড্যান্সের ডেভেলপাররা আগে থেকেই জানতেন, তবু তাঁরা ঝুঁকি নিয়েছেন। অনেক সময় নিয়ম কিছুটা ভেঙে সাময়িকভাবে এগিয়ে গিয়ে প্রচারণা পাওয়া যায়।
অন্যদিকে ছোট প্রতিষ্ঠানগুলোর কাছে সিড্যান্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। টিনি আইল্যান্ড প্রোডাকশনসের ডেভিড কোয়ক বলেন, এই মানের এআই থাকলে তাদের মতো কোম্পানিগুলো এমন চলচ্চিত্র তৈরি করতে পারবে যার খরচ সাধারণত তাদের পক্ষে বহন করা কঠিন। তিনি এশিয়ায় দ্রুত জনপ্রিয় হওয়া স্বল্পদৈর্ঘ্য ভিডিও ও মাইক্রো-ড্রামার উদাহরণ দেন।
এর আগে গত বছর আরেকটি চীনা এআই মডেল ডিপসিক কম খরচের বড় ভাষা মডেল নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এটি দ্রুতই চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপে পরিণত হয়।
এর পর থেকে বেইজিং তাদের অর্থনৈতিক কৌশলের কেন্দ্রে এআই ও রোবোটিকসকে স্থান দিতে শুরু করে। এখন তারা উন্নত কম্পিউটার চিপ উৎপাদন, অটোমেশন এবং জেনারেটিভ এআইতে বড় ধরনের বিনিয়োগ করছে।

আকাশপথে বৃহৎ আকারের চালকবিহীন পরিবহন তৈরির ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইচএইচ-২০০’ (HH-200) নামের ‘আনম্যানড’ আকাশযানটি আজ বুধবার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
১ দিন আগে
কোডিং দুনিয়ায় ফিরে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এমনকি আগে যে ডেস্কে কাজ করতেন, সেই ডেস্কও পাল্টে ফেলেছেন তিনি। বসছেন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কর্মরত গবেষকদের সঙ্গে।
২ দিন আগে
ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ দিন আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৫ দিন আগে