কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোতে বিনিয়োগের খরচ সামলাতে এবং কর্মদক্ষতা বাড়াতে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২০ শতাংশ বা তার বেশি কর্মী চাকরি হারাতে পারেন।
রয়টার্স মেটার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এখনো কর্মী ছাঁটাইয়ের চূড়ান্ত তারিখ বা সঠিক সংখ্যা নির্ধারিত হয়নি। তবে শীর্ষ নির্বাহীরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যয় সংকোচনের পরিকল্পনা শুরু করতে বলেছেন। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন অবশ্য এই বিষয়টিকে ‘তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে কাল্পনিক প্রতিবেদন’ বলে অভিহিত করেছেন।
যদি ২০ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হয়, তবে ২০২২ ও ২০২৩ সালের ‘ইয়ার অব ইফিসিয়েন্সি’ বা দক্ষতা বৃদ্ধির বছরের পর এটিই হবে মেটার সবচেয়ে বড় পুনর্গঠন। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেটার মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় ৭৯ হাজার। এর আগে ২০২২ সালের নভেম্বরে ১১ হাজার এবং তার চার মাস পর আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত এক বছর ধরে জেনারেটিভ এআই প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছেন। শীর্ষস্থানীয় এআই গবেষকদের দলে টানতে মেটা শত কোটি ডলারের বেতন প্যাকেজ ঘোষণা করেছে। এ ছাড়া ২০২৮ সালের মধ্যে ডেটা সেন্টার তৈরির জন্য ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
সম্প্রতি মেটা এআই এজেন্টদের জন্য তৈরি সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘মোল্টবুক’ কিনে নিয়েছে এবং চীনা এআই স্টার্টআপ ‘মানুস’ কিনতে ২ বিলিয়ন ডলার ব্যয় করছে।
জাকারবার্গ ইঙ্গিত দিয়েছেন, এআই ব্যবহারের ফলে অনেক জনের কাজ এখন একজন দক্ষ ব্যক্তিকে দিয়েই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই প্রবণতা কেবল মেটাতে নয়, আমাজন ও ব্লকের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতেও দেখা যাচ্ছে। আমাজন ইতিমধ্যে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এবং ফিনটেক কোম্পানি ‘ব্লক’ তাদের অর্ধেক কর্মী ছাঁটাই করেছে।
গত বছর মেটার ‘লামা ৪’ মডেল নিয়ে বেশ কিছু বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। বিশেষ করে ‘বেহেমথ’ নামক বড় মডেলটি বাজারে ছাড়ার পরিকল্পনা বাতিল করতে হয়। বর্তমানে মেটার সুপার ইন্টেলিজেন্স টিম ‘অ্যাভোকাডো’ নামক একটি নতুন মডেল তৈরির কাজ করছে, তবে এর পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৩ ঘণ্টা আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
১ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
১ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
১ দিন আগে