প্রায় ৪৫৪ কোটি বছরের পুরোনো এই পৃথিবীর বুকে আজ থেকে অন্তত ৭০ লাখ বছর আগে কিছুটা মানুষের মতো একধরনের প্রাণীর অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়। আর অনেকটাই মানুষের মতো প্রাণীদের পদচারণের চিহ্ন খুঁজতে গিয়ে গবেষকেরা জানিয়েছেন, ‘হোমো’ গণের উদ্ভব ঘটেছিল ৩০ লাখ বছর আগে। এরপর ৮ থেকে ১০টি প্রজাতির মানুষ এই পৃথিবীতে দাপিয়ে বেড়িয়েছে এবং বিলুপ্ত হয়ে গেছে। প্রায় সাড়ে ৩ লাখ বছরের ইতিহাস ধারণ করে আজও টিকে আছে মানুষের একমাত্র প্রজাতি ‘হোমো সেপিয়েন্স’ বা আজকের ‘আধুনিক মানুষ’।
আগুন আবিষ্কার থেকে আজ মানুষ বহু সহস্র আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোলে উঁকি দিচ্ছে। মানুষের হাতে আছে আজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জিন সম্পাদনার মতো অসম্ভবকে সম্ভব করার মতো এক অতি বিস্ময়কর সব প্রযুক্তি। আর এই অতি বিস্ময়কর প্রযুক্তি কাজে লাগিয়ে একদল মানুষ ‘অতিমানুষ’ উদ্ভাবনের প্রতিযোগিতায় নেমেছে। বিশেষ করে প্রযুক্তি জগতের সম্রাট ইলন মাস্ক এ ব্যাপারে অনেকখানি এগিয়ে আছেন। ইলন নিজেকে সাধারণ মানুষ ভাবতে মোটেই রাজি নন। তিনি মনে করেন, প্রথম বিশ্বে জনসংখ্যা হ্রাস সভ্যতার জন্য সব থেকে বড় হুমকি। ‘প্রথম বিশ্ব’ কথাটিতে তিনি বিশ্বকে খণ্ডিত করেছেন, মানবতাকে বিভক্ত করেছেন। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই তাঁর বিরুদ্ধে ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ’-এর মতো চরম জাতীয়তাবাদী মতাদর্শ পোষণ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ-সমালোচনা গায়ে না মেখে তিনি ‘অতি বুদ্ধিমান’ এবং প্রায় নীরোগ শিশু জন্মদানের জন্য প্রযুক্তিকে হাতিয়ার করতে জোর উদ্যোগ নিয়েছেন এবং নিজেই এ পর্যন্ত ১৪ সন্তানের জনক হওয়ার নজির স্থাপন করেছেন।
শুধু ইলন মাস্কই নন, প্রযুক্তির কল্যাণে আরও বহু মানুষ প্রায় নীরোগ, বহুগুণ বেশি কর্মক্ষম, উন্নত মেধা, প্রতিভা এবং চমৎকার শারীরিক গঠনের সুদর্শন সন্তানের গর্বিত পিতামাতা হতে ইচ্ছুক। বিশেষ করে ধনাঢ্য মানুষের মধ্যে এ বিষয়ে দিন দিন আগ্রহ বেড়ে চলেছে। চাহিদার দিকে খেয়াল রেখে গড়ে উঠেছে বহু স্টার্টআপ। এসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেই সঙ্গে আধুনিক জিন প্রযুক্তির সমন্বয়ে অতি দক্ষতায় মানব ভ্রূণ স্ক্রিনিং ও বাছাই করে উন্নত মানব শিশু জন্মের নিশ্চয়তা দিচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩২ বছর বয়সী তরুণ উদ্যোক্তা এবং স্টার্টআপ জগতের উদীয়মান নক্ষত্র নূর সিদ্দিকী ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি সান ফ্রান্সিসকো-ভিত্তিক তাঁর স্টার্টআপ ‘অর্কিড হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও। নূর নিজেকে শাণিত করেছেন মানব প্রজননবিদ্যা এবং অ্যালগরিদমের ছন্দে। তাঁর প্রতিষ্ঠানে কর্মরত সুদক্ষ কর্মীরা মানুষের বংশগতির ধারক, ভ্রূণের ডিএনএ বিশ্লেষণ করে সহস্রাধিক রোগের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ক্রোমোসোমাল অস্বাভাবিকতা প্রায় নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। ফলে জন্মের আগেই অনাগত শিশু সম্পর্কে পিতামাতাকে আগাম তথ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে।

নূর বলেন, ‘মা-বাবারা তাঁদের সন্তানদের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চান না। প্রযুক্তি তাঁদের সে সুযোগ এনে দিয়েছে।’ অর্কিড হেলথ ভ্রূণের ডিএনএর (ক্রোমোসোমের) ৩০০ কোটি জোড়া বেস ঘেঁটে ১ হাজার ২০০ মনোজেনিক (মাত্র একটি জিনের ত্রুটির কারণে সৃষ্ট) রোগের আগাম আভাস দিতে সক্ষম বলে দাবি করেছে।
এর ফলে আগে থেকে সতর্ক হয়ে ভ্রূণের ত্রুটি দূর করা সম্ভব এবং শিশুর জন্মের আগেই ক্যানসার, সিস্টিক ফাইব্রোসিস (ঘন শ্লেষ্মায় শ্বাসনালি বন্ধ হওয়া), বাইপোলার ডিসঅর্ডার (কখনো খুবই আনন্দিত, আবার কখনো খুব বিষণ্ন হয়ে পড়া), স্নায়বিক অবক্ষয় এবং স্থূলতার মতো কঠিন বংশগত রোগগুলো থেকে মুক্তি মিলবে। অবশ্য এ জন্য ভ্রূণের ত্রুটি পরীক্ষা করাতে খরচ করতে হবে ২ হাজার ৫০০ ডলার এবং ত্রুটিমুক্ত ভ্রূণ বাছাই করার জন্য খরচ করতে হবে ২০ হাজার ডলার। ধারণা করা হয়, শিভন জিলিস অর্কিডের সেবা
নিয়ে একাই ইলন মাস্কের চার ‘সুপার’ সন্তানের জননী হয়েছেন।
নূর এবং ইলনরা নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখেন, যে পৃথিবীতে সাধারণ মানুষের স্থান নেই, যে পৃথিবী শুধুই নিখুঁত মানুষের দখলে থাকবে। অতিমানুষ এবং ঊনমানুষে ভাগ হয়ে যাবে মানবতা। তাই আজ প্রশ্ন উঠেছে, প্রযুক্তি কি অভিশাপ নাকি আশীর্বাদ? মানুষের হাতেই কি উদ্ভব ঘটতে যাচ্ছে মানুষের নতুন প্রজাতি?

ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি।
২ ঘণ্টা আগে
প্রযুক্তি জায়ান্ট মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ‘মানুস’ অধিগ্রহণ করে চেয়েছিল। তবে সেই উদ্যোগ আটকে দিয়েছে চীন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করা চীনা স্টার্টআপে বিনিয়োগে নজরদারি আরও কঠোর করা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
২ ঘণ্টা আগে
কল্পবিজ্ঞানের সিনেমা বা উপন্যাসে আমরা দশকের পর দশক ধরে দেখে আসছি উড়ন্ত ট্যাক্সি। এটি এখন আর শুধু কল্পনার বিষয় নয়। সাম্প্রতিক বছরগুলোতে বহু প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু জাঁকজমকপূর্ণ প্রচারের আড়ালে লুকিয়ে আছে কিছু কঠিন প্রযুক্তিগত,
২ ঘণ্টা আগে
জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বর্তমানে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা রয়েছে, তেমনি রয়েছে এক অজানা আশঙ্কা। কেউ বলছেন, কাজের সুবিধা এসেছে। আবার কেউ ভাবছেন, চলে যাবে চাকরিটা! তবে সাম্প্রতিক উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, এআই শুধু মানুষের কাজ কেড়ে নিচ্ছে না; বরং নতুন ধরনের কর্মসংস্থান তৈরি এবং
৩ ঘণ্টা আগে