
অধিকৃত পশ্চিম তীরের মানচিত্র থেকে ইসরায়েলি নাম মুছে ফেলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। একই সঙ্গে ডিজিটাল মানচিত্রে ফিলিস্তিনি ভৌগোলিক নামগুলো অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এক বিবৃতিতে আরব সেন্টার ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সোশ্যাল মিডিয়া (হামলেহ) জানিয়েছে, সার্চ ইঞ্জিন ‘বিং’সহ অবস্থানভিত্তিক সেবাগুলোতে (লোকেশন সার্ভিস) এই পরিবর্তন আনা হয়েছে। আগে পশ্চিম তীরের বিভিন্ন স্থানকে যেখানে ‘জুডিয়া অ্যান্ড সামারিয়া, ইসরায়েল’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, সেখানে এখন ‘পশ্চিম তীর’ (ওয়েস্ট ব্যাংক) শব্দটি ব্যবহার করা হয়েছে।
অধিকৃত পশ্চিম তীরের নাম হিসেবে ‘জুডিয়া অ্যান্ড সামারিয়া’ ব্যবহার করত ইসরায়েল। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী; কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে ইসরায়েল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, পশ্চিম তীর হলো ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের একটি অন্যতম প্রধান অংশ।
মানচিত্রের এই পরিবর্তনকে একটি ‘প্রয়োজনীয় সংশোধন’ হিসেবে অভিহিত করেছেন ‘হামলেহ’-এর অ্যাডভোকেসি ম্যানেজার লামা নাজিহ।
প্রযুক্তি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং ফিলিস্তিনি ভূগোলের ‘ডিজিটাল বিলুপ্তি’তে ভূমিকা না রাখার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৭ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে