সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মতো বেশ কিছু ফিচার ইনস্টাগ্রামে যুক্ত করার যে পরিকল্পনা করেছিল তা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রাম জানিয়েছে, তাঁরা ব্যবহারকারী, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিভিন্ন তারকাদের সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইনস্টাগ্রাম চেয়েছিল, ব্যবহারকারীদের টিকটকের মতো ভিডিও কনটেন্ট সাজেস্ট করতে। তবে, ব্যবহারকারীদের অভিযোগ—ইনস্টার এই সিদ্ধান্তের কারণে তাঁরা আর তাদের বন্ধু–বান্ধব, আত্মীয়–স্বজন এবং প্রিয় তারকাদের ছবি আর আগের মতো দেখতে পারছে না।
তবে, শেষ পর্যন্ত ইনস্টা টিকটকের মতো ফিচার যুক্ত করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ইনস্টাগ্রামের মাতৃ প্রতিষ্ঠান মেটা এক বিবৃতিতে জানিয়েছে—তাঁরা সঠিক সিদ্ধান্তে ফেরত আসার জন্য একটু সময় নিয়েছে।
ধারণা করা হয়, ইনস্টার ভিডিও কনটেন্টের প্রতি বেশ মনোযোগ দেওয়ার কারণ হলো—প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টিকটকে টেক্কা দেওয়া। তবে ব্যবহারকারীদের প্রতিবাদের মুখে প্রতিষ্ঠানটিকে সেই উদ্যোগ থেকে ফেরত আসতে হলো।
ইনস্টার প্রধান অ্যাডাম মোসেরি প্রযুক্তি কেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা আনন্দিত যে—আমরা একটি ঝুঁকি নিয়েছিলাম। যদিও আমরা একবারে ব্যর্থ হইনি তবে আমরা খুব বড় বা যথেষ্ট সাহসী পদক্ষেপ নিইনি। তবে আমাদের অবশ্যই একটি বড় পদক্ষেপ নিতে হবে এবং নতুন করে ভাবতে হবে। এই উদ্যোগ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আগামী দিনে আমরা নতুন কিছু পরিবর্তন নিয়ে ফিরে আসব।’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১৫ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে