
ইলন মাস্কের স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাসহ সারা বাংলাদেশে উচ্চগতির, লো-ল্যাটেন্সি ইন্টারনেট পরিষেবা সহজলভ্য হবে।
বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই স্টারলিংক প্যাকেজের জন্য অর্ডার করতে পারবেন।
স্টারলিংকের সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। প্যাকেজ দুটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, স্টারলিংকে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।
বাংলাদেশে স্টারলিংক অর্ডার করার পদ্ধতি
বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com-এর মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন। অর্ডার প্রক্রিয়ার মধ্যে আপনার সার্ভিস ঠিকানা প্রবেশ করে পরিষেবার প্রাপ্যতা যাচাই করা, একটি পরিষেবা প্ল্যান নির্বাচন করা এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার কিট ক্রয় সম্পন্ন করার বিষয়গুলো রয়েছে।
স্ট্যান্ডার্ড কিটে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াই-ফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড এবং ক্যাবল অন্তর্ভুক্ত থাকে। সেটআপ প্রক্রিয়াটি সহজ: সরঞ্জামগুলো প্লাগ ইন করুন এবং নিশ্চিত করুন যে ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার, বাধাহীন দৃশ্য রয়েছে।
অর্ডার করবেন যেভাবে:
১. এই লিঙ্কে যান:
২. আপনার ঠিকানা লিখুন (উদাহরণস্বরূপ, Dhaka Division) এবং ‘Order Now’ ক্লিক করুন।
৩. ড্রপডাউন থেকে প্রস্তাবিত ঠিকানা নির্বাচন করুন।
৪. আপনার পছন্দের প্যাকেজ নির্বাচন করুন এবং ‘Check Out’ ক্লিক করুন।
৫. আপনার যোগাযোগের তথ্য এবং অর্থপ্রদানের বিবরণ পূরণ করুন, এরপর ‘Place Order’ ক্লিক করুন। অর্থ পরিশোধের জন্য ব্যাংক কার্ড (ডেবিট বা ক্রেডিট কার্ড) ব্যবহার করা যাবে।
স্টারলিংক কিটটি ৩-৪ সপ্তাহের মধ্যে ঠিকানায় চলে আসবে।
প্যাকেজ এবং মূল্য
স্টারলিংক বাংলাদেশে দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে:
উভয় প্যাকেজই ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা সরবরাহ করবে। হার্ডওয়্যার কিটের জন্য এককালীন সরঞ্জাম বাবদ ৪৭ হাজার টাকা খরচ হবে।
স্টারলিংক কিটটি সহজে ইনস্টলেশনের জন্য ডিজাইন করা হয়েছে। সর্বোত্তম কার্যকারিতার জন্য ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে স্যাটেলাইট ডিশের আকাশের দিকে একটি পরিষ্কার দৃষ্টিরেখা রয়েছে। অর্থাৎ, ডিশের সামনে ভবন, গাছপালা বা এ ধরনের কোনো বাধা যেন না থাকে।
আরও খবর পড়ুন:

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে