
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।

ইসরায়েলি–মার্কিন হামলায় ধ্বংস হওয়া ইরানের একটি গোপন সামরিক স্থাপনা ফের দ্রুতগতিতে নির্মাণ করা হচ্ছে। নতুন স্যাটেলাইট ছবির বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। এই স্থাপনাটি ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই...

পানির নিচে ব্যবহৃত বিশাল আকারের স্বয়ংক্রিয় ড্রোন বহনের জন্য বিশ্বের প্রথম বিশেষায়িত ‘মাদারশিপ’ তৈরি করছে চীন। সাংহাইয়ের হুডং-ঝোংহুয়া জাহাজ নির্মাণ কারখানায় জাহাজটির নির্মাণকাজ চলছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে।

ইরানের হামলার আগে ও পরে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে সরবরাহ করেছিল বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।