স্পেসএক্স

এক দিনে ৬৫ বিলিয়ন ডলার সম্পদ বেড়ে ফের ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, সোমবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের সম্পদ ৬৫ বিলিয়ন ডলার বেড়ে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তিন মাসের মধ্যে এই প্রথম ৫৫ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তার সম্পদের অঙ্ক ১৩ সংখ্যায় পৌঁছাল।

স্পেসএক্সের ‘স্টারশিপ’ এই প্রথম পৃথিবীর কক্ষপথে রওনা হলো
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

লুইজিয়ানায় সবচেয়ে বড় মহাকাশ উৎক্ষেপণকেন্দ্র বানাবেন মাস্ক, ব্যয় ১০০ বিলিয়ন ডলার
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

প্রজেক্ট সিন্ডিকেটের নিবন্ধ /স্পেসএক্স: লাগামহীন নয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি
সপ্তাহ দুয়েক আগে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্স তাদের শেয়ারের একটি অংশ নাসডাকে তালিকাভুক্ত করেছে। কোম্পানিটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে ২ ট্রিলিয়ন ডলারের উপরে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও বা প্রাথমিক শেয়ার ছাড়ার ঘটনা।











