
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনল স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভির দাম ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯৯১ টাকা)।
স্যামসাংয়ের মাইক্রো আরজিবি প্রযুক্তি মূলত মিনি এলইডি ব্যাকলাইটের উন্নত সংস্করণ। মিনি এলইডি টিভিতে সাধারণত হোয়াইট বা ব্লু এলইডি ব্যবহার করা হয়, সেখানে মাইক্রো আরজিবিটিভিতে ব্যবহৃত হয়েছে অতিক্ষুদ্র লাল, সবুজ ও নীল রঙের এলইডি। প্রতিটি এলইডির আকার ১০০ মাইক্রোমিটারের চেয়েও কম এবং এদের আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
নতুন এই ব্যাকলাইট স্যামসাংয়ের মাইক্রো আরজিবিএআই ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা প্রতিমুহূর্তে ভিডিও বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে রঙের গভীরতা ও প্রাণবন্ততা বাড়িয়ে তুলতে সক্ষম। নিষ্প্রভ দৃশ্যেও এই প্রযুক্তি রঙের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে, ফলে অভিজ্ঞতা হয় আরও প্রাণবন্ত ও বাস্তবধর্মী।
মাইক্রো আরজিবি প্রযুক্তির আরেকটি বড় সুবিধা হলো, এটি মাইক্রোএলইডি টিভির তুলনায় অনেক কম খরচে তৈরি করা যায়। যেখানে স্যামসাংয়ের ১১৫ ইঞ্চির মাইক্রো আরজিবিটিভির দাম ৩২ হাজার ডলারের কিছু বেশি, সেখানে বর্তমানে বাজারে থাকা ১১০ ইঞ্চির মাইক্রোএলইডি টিভির দাম ১ লাখ ৫০ হাজার ডলার।
৪কে রেজল্যুশনের এই টিভিতে থাকছে আরও কিছু দারুণ ফিচার—১৪৪ হার্টজের ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (বিশেষ করে গেমারদের জন্য), এআই আপস্কেলিং, এইচডিআর ১০+ সমর্থন, ৭০ ওয়াটের ৪.২. ২ স্পিকার সেটআপ (ডলবি অ্যাটমস সমর্থিত), চারটি এইচডিএমআই ২.০ পোর্ট, দুটি ইউএসবি–এ পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধা। এমনকি যদি ঘরে ফিলিপস হিউ লাইট থাকে, তাহলে সেই লাইট টিভির কনটেন্ট অনুযায়ী রং পরিবর্তন করবে।
তবে মাইক্রো আরজিবি প্রযুক্তির দিকে নজর দিচ্ছে শুধু স্যামসাংই নয়। সনি এর আগে ‘জেনারেল আরজিবি এলইডি ব্যাকলাইট টেকনোলজি’ নামের একটি প্রযুক্তি দেখিয়েছে, যেখানে লাল, সবুজ ও নীল এলইডির সমন্বয়ে তৈরি ব্যাকলাইট জোন ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, সিইএস ২০২৫-এ হাইসেন্স তাদের ১১৬ ইঞ্চির ট্রাইক্ৰোমা এলইডি টিভির ঘোষণা দেয়, যাতে ব্যবহার করা হয়েছে আরজিবি লোকাল ডিমিং প্রযুক্তি। হাইসেন্স দাবি করেছে, তাদের টিভি ‘বিটি.২০২০’ কালার স্পেসের ৯৭ শতাংশ পুনরুৎপাদন করতে সক্ষম। তবে স্যামসাং বলছে, তাদের মাইক্রো আরজিবি প্রযুক্তি শতভাগ ‘বিটি.২০২০’ রং উপস্থাপন করতে পারে। ফলে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে নিখুঁত রং উপস্থাপনকারী টিভি।
স্যামসাং জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরুর পর এই টিভি যুক্তরাষ্ট্রে আসবে এবং এরপর বিশ্ববাজারে আরও বিভিন্ন আকারের সংস্করণ পাওয়া যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
৪ দিন আগে