
আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি।
অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম। ফলে মাল্টিটাস্কিং, উচ্চমানের গেমিং বা দৈনন্দিন ব্যবহারে কোনো ধরনের ল্যাগ ছাড়াই স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।
এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। কোম্পানি দাবি করছে, এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেবে। এছাড়া জরুরি প্রয়োজনে এতে রয়েছে রিভার্স চার্জিং সুবিধা। এতে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা স্মুথ স্ক্রলিং ও উজ্জ্বল ডিসপ্লের নিশ্চয়তা দেয়।
ডিভাইসটিতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির পাশাপাশি এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০ এবং এআই লিঙ্কবুস্ট ৩.০-এর মতো ফিচার রয়েছে। নিরাপত্তার জন্য ‘থেফট প্রোটেকশন’ এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গুগল ‘জেমিনি’ (Gemini) যুক্ত করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে অপো এ৬কে কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৯০ দিনের নিশ্চিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ২ বছরের ওয়ারেন্টি। এছাড়া বিশেষ লটারি ক্যাম্পেইনের মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টিশার্ট ও ক্যাপ জেতার সুযোগ রয়েছে। কার্ডলেস ইএমআই সুবিধায় সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টেও ফোনটি কেনা যাবে।
ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল ভায়োলেট—এই দুটি আকর্ষণীয় রঙে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকা।

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
৯ ঘণ্টা আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়তা নেওয়ার সম্ভাব্য চেষ্টা শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ‘থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্টে’ বলা হয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করে এমন কিছু কর্মকাণ্ড শনাক্ত করা হয়েছে, যা জৈব
২ দিন আগে
আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
২ দিন আগে