
ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রে তাদের থার্ড পার্টি ফ্যাক্টচেকিং সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে অন্যান্য দেশেও এটি বন্ধ করা হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) মেটার ওয়েবসাইটে একটি ভিডিও বার্তায় সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ তথ্য জানান।
মার্ক জাকারবার্গ জানান, ইলন মাস্কের প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)–এর মতো ‘কমিউনিটি নোটস’ নামে একটি নতুন ব্যবস্থা চালু করবে মেটা। এই সিদ্ধান্তের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের মতপ্রকাশের স্বাধীনতা ও সেন্সরশিপের অভিযোগের ভারসাম্য বজায় রাখতে চায়। এতে স্বাধীন ফ্যাক্টচেকিং সংস্থাগুলোর ওপর নির্ভরতা কমবে।
থার্ডপার্টি ফ্যাক্টচেকিং বন্ধ করার বিষয়ে মেটা জানায়, যারা অভিজ্ঞ হিসেবে কাজ করেন তাঁদের নিজস্ব পক্ষপাত ও দর্শন আছে। আর সেই মোতাবেক তাঁরা সিদ্ধান্ত নেন যে, কোন কনটেন্টের ফ্যাক্টচেক করবেন আর কোনটির করবে না।
ওয়েবসাইটে মেটা জানায়, মেটা আরও বেশি মতপ্রকাশের স্বাধীনতা দেবে। তাই মূলধারার আলোচনার কনটেন্টগুলোর ক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন শিথিল করা হবে। তবে অবৈধ ও সংবেদনশীল বিষয়গুলো আরও কঠোর নজরদারির আওতায় আসবে।
এ ছাড়া রাজনৈতিক বিষয়বস্তুকে মেটা ব্যক্তিগত পছন্দ বিবেচনায় ব্যবস্থা নেবে। যারা যেসব কনটেন্ট পছন্দ করেন তাঁদের ফিডে সেগুলো বেশি দেখাবে।
কমিউনিটি নোটস কীভাবে কাজ করবে
কমিউনিটি নোটস ব্যবস্থার মাধ্যমে মেটা ব্যবহারকারীরা নিজেরাই বিভ্রান্তিকর বা প্রশ্নবিদ্ধ পোস্টগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেগুলোর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য যোগ করতে পারবেন।
মেটা মনে করে, এই পদ্ধতি ফ্যাক্টচেকিংয়ে আরও বেশি মানুষকে যুক্ত করা যাবে এবং থার্ডপার্টি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ কিছুটা এড়ানো যাবে। এ ছাড়া কিছু কিছু ফ্যাক্টচেক রাজনৈতিক মতামতকে প্রভাবিতও করে। সেসব ক্ষেত্রে ব্যবহারকারীরাই যখন প্রাসঙ্গিক নোট দেবেন, তখন বিষয়টি পর্যালোচনায় পক্ষপাতের ঝুঁকি কমবে।
মেটা জানায়, যখন এই প্রোগ্রাম চালু হবে তখন মেটা নিজে থেকে কমিউনিটি নোটসে কিছুই লিখবে না বা সিদ্ধান্ত নেবে না। এখানে কন্ট্রিবিউটররা লেখা ও রেটিং দেওয়ার কাজ করবেন। এক্সের মতো কমিউনিটি নোট দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব দূর করতে দুই পক্ষের মানুষেরই সম্মতি লাগবে।
কমিউনিটি নোটস মেটা ব্যবহারকারীদের বিভ্রান্তিকর পোস্ট চিহ্নিত করে সে সম্পর্কে তথ্য বা প্রাসঙ্গিক ব্যাখ্যা যোগ করার অনুমতি দেবে।
এদিকে কনটেন্ট নিয়ন্ত্রণ নীতিতেও পরিবর্তন আনতে চলেছে মেটা। অবৈধ এবং বেশি সংবেদনশীল বিষয়বস্তুর জন্য বিদ্যমান স্বয়ংক্রিয় ব্যবস্থা বহাল থাকবে। যেমন: সন্ত্রাস, শিশু যৌনতা, মাদক, জালিয়াতি এবং কেলেঙ্কারির বিষয়ে আগের মতোই সেন্সর চলবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১৪ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে