ফেসবুক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোটি কোটি মানুষ তাদের কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য সহজ পন্থা হিসেবে এই ফেসবুককেই বেছে নেন। প্রতিনিয়তই ব্যবহারকারীরা ছবি থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য এ মাধ্যমেই শেয়ার করে থাকেন। তাই এক কথায় বলা যায়, মানুষের ব্যক্তিগত তথ্যের এক উন্মুক্ত ভান্ডার হয়ে উঠেছে এ প্ল্যাটফর্ম। যে কেউ চাইলেই অন্যকারো ছবি বা তথ্য নিয়ে ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে একজন ব্যবহারকারী খুব সহজেই তার ফেসবুক প্রোফাইলের গোপনীয়তা সেটিংস ঠিক করে নিতে পারেন। এতে ওই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনেকটাই সংরক্ষণ থাকবে।
যেভাবে আপনার ফেসবুকে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখবেন
ফেসবুকে সাধারণত চারটি স্তরের গোপনীয়তা থাকে, যা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ও পোস্টের জন্য সেট করা যায়-
১) পাবলিক অপশন চালু করা থাকলে অ্যাকাউন্টের লিংক যে কেউই দেখতে পারে, এমনকি কারও ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও।
২) ফ্রেন্ডস অপশন চালু করা থাকলে, শুধুমাত্র আপনার বন্ধু তালিকার লোকেরা আপনার পোস্ট দেখেতে পারবেন। তবে আপনি কখনো কখনো নির্দিষ্ট বন্ধুদের একটি পোস্ট দেখা থেকে বাদ দিতে পারেন।
৩) ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অপশন চালু থাকলে বন্ধু তালিকায় থাকা বন্ধুদের বন্ধুরাও আপনার পোস্ট দেখতে পারবেন।
৪) অনলি মি অপশন চালু থাকলে শুধু মাত্র আপনি ছাড়া ওই পোস্ট আর কেউই দেখতে পারবে না।
এর মধ্যে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট একান্তই ব্যক্তিগত রাখতে চান তবে অনলি মি অপশন সবচেয়ে উপযোগী।
ফেসবুকের প্রোফাইলের গোপনীয়তা রক্ষার কিছু অপশন মোবাইল অ্যাপে পাওয়া গেলেও সবগুলো খুঁজে পেতে আপনাকে একটি কম্পিউটারে ফেসবুক ওয়েবসাইট খুলতে হবে।
ফেসবুকের প্রোফাইলের গোপনীয়তা মেনু পেতে যা করতে হবে
১) ফেসবুক ওয়েবসাইট খুলে অ্যাকাউন্টে লগ ইন করুন।
২) ওপরের ডান কোণে থাকা অ্যারোতে ক্লিক করুন। সেখান থেকে সেটিংস থেকে প্রাইভেসি সেটিংস নির্বাচন করুন।
৩) সেখান থেকে বামদিকের সাইডবারে থাকা প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
প্রাইভেসি অপশনে ক্লিক করার পর আপনার প্রাইভেসি সেটিংস ও টুলস পেজ চলে আসবে। যেখানে আপনার সামনে অসংখ্য অপশন চলে আসবে।
যেভাবে আপনার পোস্ট গোপন রাখবেন-
প্রাইভেসি সেটিংস ও টুলস পেজ থেকে ইউর অ্যাক্টিভিটি সেকশনে গেলে কাদের আপনার পোস্ট দেখা, আপনাকে ট্যাগ করতে পারা বা অনুসরণ করার অনুমতি দেওয়া আছে তা দেখতে পারবেন। চাইলে তা পরিবর্তন করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে যা করতে হবে-
১) হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট অপশনে ক্লিক করে কাদের আপনার পোস্ট দেখার অনুমতি দেবেন তা নির্বাচন করে দিতে পারেন।
২) আপনার ফলো করা পেজ বা মানুষদের কাদের দেখার অনুমতি দেওয়া আছে হু ক্যান সি ইউও অপশনে গিয়ে তা পরিবর্তন করতে পারবেন।
কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল গোপন রাখবেন
১) আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সংখ্যা সীমিত করতে আপনাকে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে যেতে হবে। সেখান থেকে মিউচুয়াল ফ্রেন্ড নির্বাচন করলে রিকোয়েস্ট পাঠাতে পারা মানুষের সংখ্যা সীমিত হবে।
২) হু ক্যান সি ইউর ফ্রেন্ডলিস্টে গিয়ে হাইড ইউর ফ্রেন্ড লিস্ট অপশনে থেকে বন্ধুদের তালিকা লুকিয়ে ফেলতে পারবেন বা সীমিত মানুষদের তা দেখার অনুমতি দিতে পারেন।
৩) ফেসবুকে ইমেইল বা ফোন নম্বর থাকলে সবাই তা দেখতে পারে। হু ক্যান লুক আপ ইউর ইমেইল বা ফোন নম্বর অপশনে গিয়ে কারা এ তথ্য দেখার অনুমতি পাবেন তা নির্বাচন করতে পারবেন।
৪) গুগল, ইয়াহু, বিং অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে আপনার প্রোফাইল লুকিয়ে রাখতে চাইলে, ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন্স আউটসাইড ফেসবুক টু লিংক ইউর প্রোফাইল অপশনে ক্লিক করে তা নির্বাচন করতে পারবেন। এতে করে সার্চ ইঞ্জিনে নাম দিয়ে খুঁজলেও আপনার প্রোফাইল পাওয়া যাবে না। তবে এ পদ্ধতি চালু করতে কিছুদিন সময় নিতে পারে ফেসবুক।
যেভাবে নির্দিষ্ট কোন বন্ধুকে আপনার ফেসবুক পোস্ট দেখাবেন
১) আপনি যখন আপনি যখন একটি ফেসবুক পোস্ট করছেন, তখন আপনার নামের নিচের ছোট বাক্সে ক্লিক করুন।
২) সেখান থেকে পোস্টটি সর্বজনীন করতে চান বা নির্দিষ্ট কাউকে দেখাতে চান তা নির্বাচন করে দিতে পারবেন।
এর পর আপনি পোস্ট করলে, শুধুমাত্র আপনার বেছে নেওয়া দর্শকরাই এটি দেখতে সক্ষম হবেন।
ফেসবুক সম্পর্কিত পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৯ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে