বিশ্বের ১৫০ টিরও বেশি দেশে সংক্ষিপ্ত ভিডিও ফিচার রিলস চালু করছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক । গতকাল মঙ্গলবার এর মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে । জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিও ফিচারের মাধ্যমে টিকটকে টেক্কা দিতেই ফেসবুকের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , সাম্প্রতিক সময়ে ফেসবুক তার বাজার মূল্যের এক-তৃতীয়াংশ হারিয়েছে । তাই রিলকেই এর মূল চালিকা শক্তি হিসেবে অগ্রাধিকার দিচ্ছে প্রতিষ্ঠানটি । যা চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় শর্ট-ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিপরীতে ২০২০ সালে ইনস্টাগ্রামে রিল চালু করে মেটা । পরবর্তীতে ২০২১ সালে ফেসবুকেও চালু করা হয় এই ফিচার । তবে তা অল্প কিছু দেশের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল ।
মেটা সিইও মার্ক জাকারবার্গও মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন , রিলস ইতিমধ্যেই আমাদের সবচেয়ে জনপ্রিয় ফিচার । বিশ্বব্যাপী এটিকে আরও ছড়িয়ে দিতেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।
অন্যদিকে মেটা বলছে , বিভিন্ন দেশের ক্রিয়েটরদের বোনাস প্রদানের মাধ্যমে এই ফিচার আরও প্রসারিত করা হচ্ছে। এমনকি বিজ্ঞাপন ছাড়াও ক্রিয়েটরদের অর্থ উপার্জনের অন্য উপায়ও থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৮ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে