আপনার ফেসবুক পেজের প্রমোশনের জন্য বুস্ট করার অপশন বেছে নিতে পারেন। এ জন্য ফেসবুক পেজের কোনো পোস্ট বুস্ট করার উদ্যোগ নিতে পারেন।
বুস্ট করার জন্য প্রথমেই আপনার ফেসবুক পেজে যান। আপনি যে পেজটির পোস্ট বুস্ট করতে চান সেটি খুঁজে বের করুন। এটি হতে পারে কোনো ইভেন্ট অথবা ভিডিও অথবা কোনো ছবি।
বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এটি সাধারণত নিচের দিকে হাতের ডান পাশে থাকে। আপনার বুস্ট পোস্টের ডিটেইলস পূরণ করুন। এগুলো হলো–অডিয়েন্স, টোটাল বাজেট, ডিউরেশন, পেমেন্ট মেথড ইত্যাদি। ডিটেইলস পূরণ করা হয়ে গেলে বুস্ট অপশনে চাপ দিন।
আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট দেখার জন্য প্রথমে অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। সেখান থেকে আপনার অ্যাকটিভ বুস্ট পোস্ট সিলেক্ট করুন। এরপর ভিউ রেজাল্ট দেখুন। এভাবে আপনার বুস্ট করা পোস্টের রেজাল্ট জানতে পারবেন।
ফেসবুক পেজ বুস্ট করার পর এটি সম্পাদনা করার সুযোগ আছে। এ জন্য প্রথমে ফেসবুক পেজে যেতে হবে। তারপর অ্যাড সেন্টারে যান। ফেসবুক পেজের বাম হাতের দিকে এই অ্যাড সেন্টার থাকে। এই অ্যাড সেন্টারের নিচের দিকে অল অ্যাড বাছাই করুন। আপনার যে বুস্ট পোস্টটি সম্পাদনা করতে চান সেটি বাছাই করুন এবং ক্লিক করুন। এরপর এডিট অ্যাড বাছাই করুন। এরপর অ্যাড ক্রিয়েটিভ অংশে গিয়ে ইউআরএল, টেক্সট, ইমেজ এবং ভিডিও সম্পাদনা করতে পারবেন। অডিয়েন্স অংশে গিয়ে কী ধরনের অডিয়েন্স এবং কী পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তা তুলে ধরতে পারবেন। ডেইলি বাজেট অংশে গিয়ে প্রতিদিন কত খরচ করতে চান সেটি সম্পাদনা করতে পারবেন। ডিউরেশন অংশে গিয়ে কতক্ষণ আপনার বুস্ট পোস্টটি চলবে তা সম্পাদনা করতে পারবেন। পেমেন্ট মেথড অংশে গিয়ে আপনার পেমেন্ট পদ্ধতি সম্পাদনা করতে পারবেন। এগুলো করা হয়ে গেলে সেভ চেঞ্জ বাটনে চাপ দিন।
এভাবে ফেসবুক পেজের পোস্ট বুস্ট করতে পারবেন এবং পাশাপাশি প্রয়োজন পড়লে বুস্ট করা পোস্ট সম্পাদনা করতে পারবেন।

মায়ের পর একে একে পাঁচ ভাইবোনকে যেন চোখের সামনে হারিয়ে যেতে দেখেছেন বার্ব। তাঁরা কেউই মারা যাননি, কিন্তু বয়স চল্লিশের কোঠায় পৌঁছানোর পর আচরণে এমন পরিবর্তন আসতে শুরু করে যে, ধীরে ধীরে তাঁরা হয়ে ওঠেন নিজেদেরই অচেনা মানুষ।
৭ ঘণ্টা আগে
আজকাল ফেসবুক বা ইনস্টাগ্রামের ফিড স্ক্রল করলেই ভেসে ওঠে আবেগঘন ভালোবাসার মুহূর্ত। কোনোটিতে দেখা যায়, নদীর তীরে বা কোনো ছাদের রঙিন আলোকসজ্জায় হাঁটু গেড়ে প্রিয় মানুষটির দিকে আংটি ও একগুচ্ছ তাজা গোলাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আবার কোনোটিতে দেখা যায় একদম সারপ্রাইজ আয়োজনে চোখের জল আর হাসির আবহে আংটি বদল...
৯ ঘণ্টা আগে
প্রতিদিনের ব্যস্ততায় হঠাৎ মনে হতে পারে মাসের পর মাস কেটে যাচ্ছে, কিন্তু জীবনের দিনগুলো যেন স্মৃতিহীন একটি ঝাপসা ক্যানভাস। সকালে গাড়ি বা বাইক চালিয়ে কর্মস্থলে যাওয়া, দুপুরের খাবার খাওয়া বা রাতের আড্ডা। কোনো কিছুই যেন স্পষ্টভাবে মনে নেই। জীবন যখন কোনো বিশেষ অনুভূতি ছাড়া কেবল অভ্যাসের বশে চলতে
১২ ঘণ্টা আগে
একুশ শতকের শুরুর দিকের ভারতীয় সিনেমার কাল্পনিক নারী চরিত্রগুলো কেবল সিনেমার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন না। তাঁরা ছিলেন জীবন্ত ট্রেন্ড-সেটার বা স্টাইলের এমন সব উদাহরণ, যা একটি প্রজন্মের পছন্দ-অপছন্দ ও আত্ম-উপলব্ধি গড়ে দিয়েছিল। এককথায় নিজেরা কিছু বলার আগেই তাঁদের পোশাক বলে দিত চরিত্রটি কেমন। ২০২৬ সালে...
১৫ ঘণ্টা আগে