
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধ নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআইয়ের লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাঁদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
গত শুক্রবার ফেডারেল আদালতের এক আইনি নথিতে জানানো হয়েছে, গত ডিসেম্বরে বিচারকার্য দ্রুত শুরু করার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক এবং ওপেনএআই। এদিকে চলতি মাসে মাস্কের ওপেনএআইকে লাভজনক কোম্পানিতে রূপান্তর স্থগিত করার আবেদনটি খারিজ করেছেন এক বিচারক।
শুক্রবার এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, ‘আমরা ৪ মার্চের আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই। ব্যক্তিগত সুবিধার জন্য ওপেনএআইয়ের সফলতার গতি কমানোর সর্বশেষ চেষ্টা করছিলেন ইলন মাস্ক। তবে আদালত সেই আবেদন খারিজ করেছেন।’
মাস্ক ২০১৫ সালে স্যাম অল্টম্যানের সঙ্গে মিলে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। ২০২৩ সালে তার প্রতিদ্বন্দ্বী স্টার্টআপ এক্সএআই প্রতিষ্ঠা করেন তিনি।
অল্টম্যান ওপেনএআইকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করছেন। তবে মাস্ক এই সিদ্ধান্তের সঙ্গে সম্মত নন। গত বছর ওপেনএআই ও অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেন মাস্ক। তার অভিযোগ ছিল, ওপেনএআই তাদের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য থেকে সরে গেছে। প্রতিষ্ঠানের সময় ওপেনএআইয়ের মূল্য উদ্দেশ্য ছিল মানবতার জন্য এআই। তবে মাস্কের দাবি, এখন কেবল করপোরেট মুনাফা অর্জনই ওপেনএআইয়ের মূল উদ্দেশ্য।
এদিকে ওপেনএআই ও অল্টম্যান অভিযোগ অস্বীকার করেছেন এবং অল্টম্যান মাস্কের বিরুদ্ধে প্রতিযোগী ধীর করার চেষ্টার অভিযোগ তোলেন।
এই মামলার মূল বিষয় হলো ওপেনএআইয়ের লাভজনক মডেলে রূপান্তরের সিদ্ধান্ত, যা কোম্পানির মতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং খরচ সাপেক্ষ এআই প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক।
গত দফায় ওপেনএআই ৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে এবং বর্তমানে সফট ব্যাংক গ্রুপের সঙ্গে আরও একটি ৪০ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের আলোচনা চলছে। তবে এর জন্য ওপেনএআইকে লাভজনক কোম্পানিতে পরিণত হতে হবে।
আইনি নথিতে আরও বলা হয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই কেনার জন্য ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৯ হাজার ৭৪০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওপেনএআই।
তথ্যসূত্র: রয়টার্স

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে