নিউইয়র্কের ফ্লাশিং মিডোজে অবশেষে শিরোপা উঁচিয়ে ধরলেন এলেনা রিবাকিনা। ফাইনালে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবার ইউএস ওপেন জিতলেন কাজাখস্তানের ২৭ বছর বয়সী তারকা।
ম্যাচের শুরু থেকেই সাবালেঙ্কাকে চাপে রেখেছিলেন রিবাকিনা। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটে পাল্টা লড়াই করেন সাবালেঙ্কা, জিতে নেন ৭-৫ গেমে। তবে নির্ধারক সেটে আর সুযোগ দেননি রিবাকিনা। ৬-২ ব্যবধানে সেটটি জিতে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
শিরোপার পাশাপাশি সাবালেঙ্কার ইউএস ওপেনে টানা ১৯ ম্যাচের জয়ের ধারাও থামিয়েছেন রিবাকিনা। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর ফ্লাশিং মিডোজে আর হারেননি সাবালেঙ্কা। এবার তৃতীয় টানা ইউএস ওপেন জয়ের লক্ষ্য পূরণ হলো না তাঁর। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেরেনা উইলিয়ামসের পর টানা তিনবার এই শিরোপা জেতা প্রথম নারী হওয়ার সুযোগ ছিল সাবালেঙ্কার সামনে।
রিবাকিনার জয়ের অন্যতম বড় কারণ ছিল তাঁর কার্যকর রিটার্ন। নিজের প্রথম সার্ভিসের অর্ধেকেরও কম সঠিক হলেও সাবালেঙ্কার সার্ভিসে নিয়মিত চাপ তৈরি করেন তিনি। মোট ১২টি ব্রেক পয়েন্টের সুযোগ তৈরি করে তিনটিতে সফল হন রিবাকিনা। যা শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।
শিরোপা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিবাকিনা বলেন, ‘এই মুহূর্তে সত্যি বলতে কী, কী বলব খুঁজে পাচ্ছি না। এই টুর্নামেন্টে এসে এমন কিছু ঘটবে, আমি একদমই আশা করিনি। আমি একটু চোটের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু কোনোভাবে সবকিছুই আমার পক্ষে মিলে গেল।’
এই মৌসুমে এটি রিবাকিনার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন তিনি। ২০২২ সালে উইম্বলডন জয়ের পর এটি তাঁর তৃতীয় মেজর শিরোপা। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে এখন রিবাকিনা সামনে বাকি শুধু ফ্রেঞ্চ ওপেন।
ইউএস ওপেন জয়ের পুরস্কার হিসেবে রিবাকিনা পেয়েছেন ৫৫ লাখ ডলার। যা গ্র্যান্ড স্লামের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি। এ মৌসুমে তিনটি শিরোপা নিয়ে ট্যুরে সর্বোচ্চ শিরোপাজয়ীদের তালিকায় সাবালেঙ্কা ও মিরা আন্দ্রিভার সঙ্গে নাম লিখিয়েছেন তিনি।
সাবালেঙ্কার জন্য হারটা ছিল আরও হতাশার। ফাইনালের পর রিবাকিনার সঙ্গে সংক্ষিপ্ত আলিঙ্গনের পর নিজের র্যাকেট আছড়ে ভেঙে ফেলেন তিনি। পরে বলেন, ‘সত্যিই এখানে আমার ঘরের মতো মনে হয়েছে। আগামী বছর আবার ফিরতে তর সইছে না। ইশ, যদি একটু ভালো খেলতে পারতাম। তবে মনে হয়, আগামী বছর।’

রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। বড় ব্যবধানে জিতেও দলের পারফরম্যান্সের কিছু দিক নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না প্রধান কোচ জোসে মরিনিও। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের শারীরিক ও মানসিক শক্তি কমে যাওয়া এবং সুযোগ নষ্টের প্রবণতা ভাবাচ্ছে তাঁকে।
১৪ মিনিট আগে
শুরুতেই পিছিয়ে পড়ার পর ভাগ্যক্রমে পাওয়া গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি। এরপর লিওনেল মেসির দৃষ্টিনন্দন গোলে লিড নেয় ফ্লোরিডার ক্লাবটি। এই গোলে ভর করে জয়ের স্বপ্নই বুনছিল তারা। কিন্তু শেষ দিকে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় মায়ামির।
২ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে লঙ্কানর
২ ঘণ্টা আগে
প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
১৫ ঘণ্টা আগে