
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দল টেস্ট সিরিজে হারলেও জিতেছে ওয়ানডে সিরিজ। গতকাল দক্ষিণ আফ্রিকা পচেফস্ট্রুমে শেষ ওয়ানডেতে ৫ উইকেটে জয়ে সিরিজ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।
ওয়ানডে সিরিজটি ৩ ম্যাচের হলেও প্রকৃতির বৈরিতায় প্রথম দুটি ওয়ানডে হতে পারেনি। তাই শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালের। যেখানে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ৩৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে টপকে যায় সফরকারীরা।
১৮২ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে জয়ের অর্ধেক কাজটা সেরে রেখেছিলেন বোলাররাই। দুই স্পিনার রিশাদ হোসেন (৪/৪৫) ও আল ইসলামের (৩/৩৫) দুর্বোধ্য স্পিনে মার্ককুইস অ্যাকারমান (৫৪) ও ইমরান মানাক (৪৩) ছাড়া আর কোনো ব্যাটাররা সুবিধা করতে পারেননি। পরে লক্ষ্য তাড়ায় এসে দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম ৯২ রানে জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। ৫৩ বলে ৬১ করেন সাইফ। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। আর ৬টি চার ও ১টি ছয়ে ৭৭ বলে নাঈম করেন ৬০ রান। এই জুটি ছিন্ন হওয়ার পর আরও ৪ উইকেট হারালেও লক্ষ্য ছোট হওয়ায় ১০২ বল হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষের কাইল সিমন্স বল হাতে নেন ৩ উইকেট।

৯ ক্রিকেটারের বিপিএল খেলতে বাধা নেই। ওই সময় খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি ছিল নির্দিষ্ট ওই টুর্নামেন্টের জন্য
৩ ঘণ্টা আগে
ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
৩ ঘণ্টা আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৫ ঘণ্টা আগে