
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
জুনে ভারতের বিহারে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সেই ভেন্যু পরিবর্তন করে নেওয়া হয় হায়দরাবাদে। সেখানে ৩-১০ আগস্ট বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সব ঠিক থাকলে বাংলাদেশ দলের যাওয়ার কথা ছিল ১ আগস্ট। কিন্তু বিকেলের দিকে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন পাঠানো বার্তায় বিশ্বকাপ স্থগিতের খবর পায় ফেডারেশন।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন জানায়, অংশগ্রহণকারী দলগুলোর বিবরণ সময়মতো জমা না দেওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সময় লেগেছে। এর ফলে নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপের নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।
এর আগে রুপালিকে অধিনায়ক করে দল সাজায় ফেডারেশন। সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের কাবাডি নারী দলে অনেক খেলোয়াড় অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে। তেমনি একজন হচ্ছে সিনিয়র রুপালি। এ বিশ্বকাপের মাঝেই সে কাবাডিকে বিদায় জানাবে। অধিনায়ক করে আমরা তাকে সম্মানিত করতে চাই।’
প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়রা পাবেন মাসিক বেতন। প্রাথমিকভাবে, বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব ১৮ কাবাডি দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘মেয়েদের দলের পর পর্যায়ক্রমে ছেলেদের কাবাডি দলের খেলোয়াড়দেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। ভবিষ্যতের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে কাবাডি ফেডারেশন। প্রথমে আমরা প্রত্যেক খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে দিচ্ছি।’
২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ।

‘হচ্ছে না ভাই, ডাইজেস্ট হচ্ছে না, কী দেখলাম।’ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভুল লেখেননি। ডারউইনে কী করে দেখাল বাংলাদেশ! টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে অজিদের হারানোর পর শুধু মাশরাফির পোস্ট থেকে ধার করে কিশোর কুমারের কালজয়ী গানের কথাটাই বলতে ইচ্ছা করছে, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’।
১০ মিনিট আগে
২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। গত নভেম্বরে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেছিলেন, আরও এক-দুই বছর খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। একই সঙ্গে নিশ্চিত করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। গত মাসে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পরও অবসরের নি
১৭ মিনিট আগে
কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ২৪ সেকেন্ডে গোল করেন রিকার্দো কালাফিওরি। ১৯৬৮ সালে সিটির হয়ে ববি ওয়েনের গোলের পর কমিউনিটি শিল্ডে এটিই দ্রুততম গোল। পরে কাই হাভার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গ
৪৩ মিনিট আগে
রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা। রোববার বার্সেলোনার পরিচালক ডেকো ও ম্যানচেস্টার সিটির ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা চুক্তির বিষয়টি চূড়ান্ত করেন। চুক্তির কাগজপত্রে স্বাক্ষর, রদ্রির মেডিকেল পরীক্ষার পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
১ ঘণ্টা আগে