কাবাডি

এশিয়ান বিচ গেমসে বাংলাদেশের পদক
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে উড়ছে বাংলাদেশের নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে তারা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হলো।

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে পদক নিশ্চিত বাংলাদেশের
আরেকটি রেইড শুরু হওয়ার আগেই শেষের বাঁশি বাজালেন রেফারি। বাংলাদেশের খেলোয়াড়েরা মেতে উঠলেন উচ্ছ্বাসে। পতাকা হাতে নিয়ে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ম্যাটে দিতে থাকেন ল্যাপ অব অনার। বিশ্বকাপে প্রথম পদক বলে কথা।

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
প্রথমার্ধে লড়াই করল উগান্ডা। দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি। নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ তাই শুরুটা করল জয় দিয়ে। উগান্ডাকে দুটি লোনাসহ ৪২-২২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে রুপালী আক্তারের দল।

বিশ্বকাপ খেলতে ঢাকায় আসছে না আর্জেন্টিনা
নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসতে যাচ্ছে ঢাকায়। ১৩ দেশের অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ মুহূর্তে বেকে বসেছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।












