
ইতিহাস গড়ে আরও এক ইতিহাসের পেছনে ছুটছে বাংলাদেশ নারী হকি দল। প্রথমবার আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে নেমেই শিরোপার সুবাস পাচ্ছে তারা। আজ সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে উঠেছে জাহিদ হোসেন রাজুর দল।
জাকার্তার জিবিকে ফিল্ডে ম্যাচের অনেকটা সময় ছিল ১-১ সমতায়। তবে শেষ কোয়ার্টারে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করা বাংলাদেশকে নাটকীয় জয় এনে দেন আইরিন রিয়া।
ম্যাচের অষ্টম মিনিটে রিয়ার হিটে লিড নিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; দ্বাদশ মিনিটে চিয়া চেরিল পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে লড়াই ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো পক্ষই। বিশেষ করে তৃতীয় কোয়ার্টারে ফরিদা রাত্রির একটি হিট গোলপোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেলে আক্ষেপ বাড়ে বাংলাদেশের।
ম্যাচের ভাগ্য বদলে যায় নাটকীয় চতুর্থ কোয়ার্টারে। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট বাকি থাকতে একক প্রচেষ্টায় সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন রিয়া। সিঙ্গাপুর ভিডিও রেফারেল নিলেও গোলটি টিকে যায়। পরের মিনিটেই সতীর্থের ক্রস থেকে নিখুঁত ফ্লিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্রথমবারের মতো এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে ওঠার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। আজ যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে। দুবাইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সনি টেন ৪। এছাড়া রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম। সান্তিয়াগো বার্নাব্যুতে
৩০ মিনিট আগে
প্রথমবারের মতো এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান। ২২ সেপ্টেম্বর তারা খেলবে টি-টোয়েন্টি। ঐতিহাসিক এই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে জাপান।
১ ঘণ্টা আগে
তিন দিনের ব্যবধানে ফের মাঠে নামবে কেন্ট। আজ তারা খেলতে নামবে ডার্বিশায়ারের বিপক্ষে। এবারও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার হাসান মাহমুদ-সৈয়দ খালেদ আহমেদকে রেখে দিল কেন্ট। দলে দুই বিদেশি রাখার নিয়ম থাকলেও তিন বিদেশি ক্রিকেটার নিয়েছে ইংল্যান্ডের এই ক্লাব।
২ ঘণ্টা আগে
জিতেছেন বিশ্বকাপ। একমাত্র ফুটবলার হিসেবে দুইবার জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও লিখিয়েছেন নিজের নামে। অনেকেই বুঝে গেছেন যে এখানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। তবে তারকা এই ফুটবলার এখনো জেতেননি ব্যালন ডি’অর পুরস্কার। সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েই তো
২ ঘণ্টা আগে