
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগেই বাংলাদেশের ক্রিকেটারদের মুখে হাসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলতে নামা নাহিদা আক্তারের হাতে তুলে দেওয়া হলো স্মারক। মাইলফলকের ম্যাচে নামার আগে সতীর্থদের সঙ্গে ছবি তুলেছেন। কিন্তু দলের হারে দিনশেষে তাঁর এই হাসি মিলিয়ে গেছে।
জিততে হলে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভাঙতে হতো নিজেদের পুরোনো রেকর্ড। প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচে নাহিদা ৬.৫ ইকোনমিতে এক উইকেটও পেয়েছেন। শেষ পর্যন্ত আর জয়ে রাঙানোর সৌভাগ্য তাঁর হলো না। বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
১৬২ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস দারুণ শুরু করেন। ২২ বলে গড়েন ৩৯ রানের জুটি। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় বাংলাদেশ। ৫ রানে ৪ উইকেট হারিয়ে ৫.৩ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। স্বাগতিকদের ইনিংসে এরপর আরও দুটি ৩৯ রানের জুটি হয়েছিল। তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারির ৫০ বলে ৩৯ রানের জুটি বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দেয়।

মাঝে যে ধাক্কাটা খেয়েছে বাংলাদেশ, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায় স্বাগতিকেরা। স্বর্ণার ৪৫ বলে ৬০ রানের ইনিংস ভেস্তে গেছে। ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। অষ্টম উইকেটে সুলতানা খাতুনের সঙ্গে স্বর্ণার ২৭ বলে ৩৯ রানের জুটি কেবল হারের ব্যবধান কমাতে পেরেছে। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর পাশাপাশি মালকি মাদারা, মিতালি অযোধ্যাও নিয়েছেন দুটি করে উইকেট।
সিলেটের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাটিং পেয়ে লঙ্কানরা ২০ ওভারে ৪ উইকেটে করে ১৬১ রান। সর্বোচ্চ ৬১ রান করেন হারশিতা সামারবিক্রমা। ৩৫ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন দুলানি। বাংলাদেশের সুলতানা ৪ ওভারে ২৯ রানে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও মারুফা আক্তার। নাহিদার (৬.৫ ইকোনমি) তুলনায় মারুফা খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মারুফা।
টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি বাংলাদেশ নারী ক্রিকেট দল করেছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২৩ সালের ৯ মে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) লঙ্কানদের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তিন বছর পর আজ রেকর্ড গড়ার সুযোগ পেয়েও পারল না বাংলাদেশ। ৩০ এপ্রিল ও ২ মে সিলেটেই হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আজ ম্যাচের সেঞ্চুরি করেছেন নাহিদা। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১৭ ম্যাচ খেলেছেন নিগার সুলতানা জ্যোতি। এই তালিকায় তিন, চার ও পাঁচে থাকা ফাহিমা খাতুন, সালমা খাতুন ও রুমানা আহমেদ ৯৮, ৯৫ ও ৮৭ ম্যাচ খেলেছেন।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৯ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
১০ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
১০ ঘণ্টা আগে