
ক্ষমতার রদবদলের পর দেশের সব খেলাধুলাতেই বইছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের প্যারালিম্পিক কমিটিতেও দেখা গেছে সেই ছাপ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্যারিস সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তার নাম কেটে দিয়েছেন।
২৮ আগস্ট প্যারিসে শুরু হচ্ছে প্যারালিম্পিক গেমস। সেখানে দল পাঠাচ্ছে বাংলাদেশ। দুই খেলোয়াড়সহ ১৩ কর্মকর্তার যাওয়া নিয়ে হচ্ছিল আলোচনা-সমালোচনা। সেটির পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশ সফরের তালিকা থেকে ছয় সরকারি কর্মকর্তাকে বাদ দিয়েছেন। তাঁরা হলেন রেবেকা সুলতানা, মোহাম্মদ মাকসুদুর রহমান, নিগার হায়দার, মোহাম্মদ ফয়সাল হাসান উল্লাহ, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মোহাম্মদ সানাউল হক।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বাদ দেওয়ার কথা নিশ্চিত করেছে, যেখানে রেবেকা ও মাকসুদ ছিলেন আয়োজক কমিটির অতিথি। ফয়সাল ছিলেন টিম কর্মকর্তা এবং নিগারের পদ ছিল ‘শেফ দে মিশনের’ সহকারী। আমিনুল ও সানাউল অন্য দুই সরকারি কর্মকর্তা।
বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। তবে প্যারালিম্পিকের এই সরকারি আদেশ (জিও) দেওয়া হয়েছে তারও আগে ১৮ জুলাই। সেই পুরোনো তালিকা থেকে ছয় কর্মকর্তাকে ছাঁটাইয়ের পর বাকি রইলেন সাতজন। সেখানে দুই ক্রীড়াবিদ আল-আমিন হোসেন ও ঝুমা আক্তার খেলবেন আর্চারি ইভেন্টে। কোচ হিসেবে যাচ্ছেন নিশীথ দাস ও চিকিৎসক হচ্ছেন মনিরুল ইসলাম। আসিফ সোবহান যাচ্ছেন দলের কর্মকর্তা হিসেবে। ফখরুদ্দিন হায়দার যাবেন শেফ হিসেবে। জাতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান হিসেবে যাবেন ড. শেখ আবদুস সালাম।
আরও খবর পড়ুন:

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে