
এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
ইরানের তেহরানে ম্যাচের শুরুশুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ২২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ধরে রাখে একই ছন্দ।
মালয়েশিয়া কোনোমতে পয়েন্টে দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হেরেছে তারা। আর ভারত ৬৪-২৩ পয়েন্টে বাংলাদেশকে হারায়।
আগামীকাল গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই উঠে যাবে শেষ চারে।

‘হচ্ছে না ভাই, ডাইজেস্ট হচ্ছে না, কী দেখলাম।’ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভুল লেখেননি। ডারউইনে কী করে দেখাল বাংলাদেশ! টেস্টে অস্ট্রেলিয়ার মাঠে অজিদের হারানোর পর শুধু মাশরাফির পোস্ট থেকে ধার করে কিশোর কুমারের কালজয়ী গানের কথাটাই বলতে ইচ্ছা করছে, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’।
১০ মিনিট আগে
২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি আছে রোনালদোর। গত নভেম্বরে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেছিলেন, আরও এক-দুই বছর খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাঁর। একই সঙ্গে নিশ্চিত করেছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। গত মাসে স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পরও অবসরের নি
১৭ মিনিট আগে
কার্ডিফের প্রিন্সিপ্যালিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। মাত্র ২৪ সেকেন্ডে গোল করেন রিকার্দো কালাফিওরি। ১৯৬৮ সালে সিটির হয়ে ববি ওয়েনের গোলের পর কমিউনিটি শিল্ডে এটিই দ্রুততম গোল। পরে কাই হাভার্টজ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ড তৃতীয় গ
৪৩ মিনিট আগে
রদ্রির জন্য ৭৫ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা। রোববার বার্সেলোনার পরিচালক ডেকো ও ম্যানচেস্টার সিটির ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা চুক্তির বিষয়টি চূড়ান্ত করেন। চুক্তির কাগজপত্রে স্বাক্ষর, রদ্রির মেডিকেল পরীক্ষার পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
১ ঘণ্টা আগে