Ajker Patrika

ওমান কাপে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমান কাপে ডাক পেলেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়
ওমান হকি লিগে জায়গা পেয়েছেন আমিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ওমানের মর্যাদাপূর্ণ ঘরোয়া হকি প্রতিযোগিতা ‘হিজ ম্যাজেস্টি’স হকি কাপ’ বা ওমান কাপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়। তাঁরা হলেন ডিফেন্ডার আমিরুল ইসলাম, ফরোয়ার্ড রকিবুল ইসলাম রকি এবং গোলরক্ষক বিপ্লব কুজুর।

৮ থেকে ২৩ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে টুর্নামেন্টটির ৫৬তম আসর অনুষ্ঠিত হবে। ১৮টি ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের এই তিন খেলোয়াড় মাঠে নামবেন ধোফার প্রদেশের সালালাভিত্তিক ক্লাব ‘আল-ইত্তিহাদ স্পোর্টস ক্লাব’-এর জার্সিতে। চুক্তি অনুযায়ী, দলটির হয়ে অন্তত ছয়টি ম্যাচে খেলার সুযোগ পাবেন তাঁরা।

ভিনদেশি লিগে খেলার এই সুযোগকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে নিজেদের পারফরম্যান্স মেলে ধরার এটি দারুণ একটি সুযোগ। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে ওমানে ভালো ফলাফল বয়ে আনতে।’

বিষয়:

খেলাহকি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত