ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা তিনবার দলকে শিরোপা জেতানো কোচের নাম জিনেদিন জিদান। স্ট্যামফোর্ড ব্রিজে কাল রাতে সেই জিদানকে ‘দর্শক’ বানিয়ে নতুন ইতিহাস গড়লেন টমাস টুখেল। প্রথম কোচ হিসেবে ভিন্ন দুটি ক্লাবের হয়ে টানা দুই মৌসুমে দলকে ফাইনালে তুললেন টুখেল।
১৩বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১০ বছর পর ফাইনালে চেলসি। চেলসির এই সাফল্যের নেপথ্যের নায়ক টুখেল। মৌসুমের মাঝপথে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চাকরিচ্যুত হওয়ায় ছন্নছাড়া চেলসির দায়িত্ব নিয়েছিলেন গত জানুয়ারিতে। পাঁচ মাসেই ফাইনালে তুললেন দলকে। কী জাদু জানেন টুখেল!
এই সাফল্যের পেছনে বড় কারণ হিসেবে টুখেল বলছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। শুরু থেকেই নিজের কাজটাও বেশ উপভোগ করছেন চেলসির এই জার্মান কোচ। দলের প্রতি কৃতজ্ঞতারও শেষ নেই টুখেলের, ‘প্রথম দিন থেকেই অসাধারণ এক ক্লাবের অংশ হয়ে আছি। সেই শুরু থেকেই সবার সমর্থন পেয়ে আসছি। এমন একটা দলের সঙ্গে থাকতে পেরে আমি কৃতজ্ঞ।’
খেলোয়াড়দের সঙ্গে কোচের রসায়নটা তখনই জমে উঠে, যখন ক্লাবের সঙ্গে কোচের বোঝাপড়াটা ভালো হয়। দুইয়ে দুইয়ে চার মিলে গেলেই মাঠে সেটার সফল বাস্তবায়ন ঘটনায় খেলোয়াড়েরা। চেলসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। কাল ম্যাচেও সেই ছবি দেখা গেল। টুখেলের ট্যাকটিসের কাছেই মার খেয়ে গেছেন জিদান। রিয়ালের একাদশে বয়সের ছাপ ছিল স্পষ্ট। ম্যাচে এই ফায়দা ভালোভাবেই নিয়েছেন টুখেল শিষ্যরা। রক্ষণেও রামোস-নাচোরা তুলনামূলক তরুণ হ্যাভার্টজ-পুলিসিচদের সামলাতে ব্যর্থ হয়েছেন।
টিমো ভেরনার আর ম্যাসন মাউন্ট ফাইনালে গোল পেলেও মৌসুমজুড়ে অনবদ্য ছিলেন এডওয়ার্ড মেন্ডি। চ্যাম্পিয়নস লিগে ১১ ম্যাচের ৮ ম্যাচেই ক্লিন শিট ছিল মেন্ডির। চেলসিকে ফাইনালে আনতে বড় অবদান আছে সেনেগালের এই গোলরক্ষকের। অন্যদিকে রিয়ালের থিবো কর্তোয়া কিছুটা নিষ্প্রভ ছিলেন। ১২ ম্যাচে কর্তোয়ার ক্লিনশিট চারটি।
রিয়াল শেষ চারে থেমে গেলেও দলের পরিস্থিতি বিবেচনায় এই পারফরম্যান্স কম নয়। মৌসুমের শুরু থেকে একের পর এক চোট লেগেই ছিল রিয়াল শিবিরে। এমনকি জিদানকে কখনো কখনো একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে। দলের অধিনায়ক রামোস ফাইনালে খেললেও একাধিক ম্যাচ গ্যালারিতে বসে খেলা দেখতেও দেখা গেছে। চটজর্জর দল নিয়ে সেমিফাইনাল খেলতে পারায় দলের খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন জিদান, ‘দলের খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং এত দূর আসতে পেরেছি। চেলসি দারুণ খেলেছে, এই জয় তাদের প্রাপ্য। তবে আপনি যখন সেমিফাইনালে হেরে যাবেন তখন খারাপ লাগবে। এটাই স্বাভাবিক।’

২৬ মার্চ শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ-শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শটে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ
২ ঘণ্টা আগে
লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসি ৯০০ গোল কবে করবেন—গত এক সপ্তাহ ধরে এই অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা। কারণ, মাইলফলকটি অর্জন করলে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের প্রয়োজন কেবল এক গোলের। অনেকে আজ অপেক্ষা করছিলেন ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করেই ফেলবেন মেসি। কিন্তু গোল করা তো দূরে থাক, আর্জেন্টাইন
৪ ঘণ্টা আগে