
তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপে বেসরকারি মালিকানা আনার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার ভেতর থেকে শুরু করে উয়েফাসহ বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতা এবং ইউরোপীয় দেশগুলোর বয়কটের হুমকির পর বিতর্কিত এই প্রস্তাব প্রত্যাহার করেন তিনি।
মঙ্গলবার ইনফান্তিনো প্রস্তাব দিয়েছিলেন, বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলারের একটি কোম্পানি গঠন করা হবে, যেখানে বেসরকারি বিনিয়োগকারীরা অংশীদার হবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে ছিল কুশনার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। তবে প্রস্তাব ঘোষণার পর থেকেই এর বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে।
শুক্রবার রাতে এক বিবৃতিতে ইনফান্তিনো জানান, পরিকল্পনাটি আর বাস্তবায়ন করা হবে না।
ইনফান্তিনো বলেন, ‘সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর স্পষ্ট হয়েছে যে এই প্রকল্প এমন বিভাজনের সৃষ্টি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, শুরুতে যে লক্ষ্য সামনে রেখে এটি নেওয়া হয়েছিল, তার স্বার্থে আর উপযোগী নয়।’
একই বিবৃতিতে ইনফান্তিনো আরও বলেন, ‘এখন আমার লক্ষ্য হলো আগামী দিন ও সপ্তাহগুলোতে সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একত্র করা, আমাদের সবার অভিন্ন স্বার্থ—ফুটবলকে সামনে রেখে। বিশেষ করে যেসব দেশের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেখানে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখাই আমাদের উদ্দেশ্য।’
একই দিনে ফিফার দুই শীর্ষ কর্মকর্তা প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করেন। বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সে ফিফার প্রতিনিধি কার্লোস কর্দেইরো প্রতিবাদ জানিয়ে ইনফান্তিনোর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।
সাবেক গোল্ডম্যান স্যাকস ব্যাংকার কর্দেইরো বলেন, ‘ফিফা যখন বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির কথা বিবেচনা করছে, তখন আমি এর সঙ্গে থাকতে পারি না।‘ একই সঙ্গে তিনি ফিফার অন্য কর্মকর্তাদেরও এ বিষয়ে মুখ খোলার আহ্বান জানান।
এর কয়েক ঘণ্টা পর ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরও প্রকল্পটির সমালোচনা করেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক মাসগুলোতে বিক্রির পরিকল্পনা নিয়ে ইনফান্তিনো যথেষ্ট স্বচ্ছতা দেখাননি, ফলে ফিফার কর্মীরা বিভ্রান্ত হয়েছেন।
লামুর বলেন, ‘এটি একজন ব্যক্তির প্রকল্প। শুধু এই প্রকল্প বন্ধ করাই নয়... এখন সময় এসেছে ফুটবল প্রশাসনের নেতাদের নিজেদের সঠিক প্রশ্ন করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার।’
শুধু ফিফার অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক ফুটলেও এই পরিকল্পনার বিরুদ্ধে প্রবল প্রতিক্রিয়া দেখা যায়। উয়েফার ৫৫টি সদস্যদেশ বৃহস্পতিবার বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্তে একমত হয়।
উয়েফা এক বিবৃতিতে জানায়, ‘কিছু বিষয় বিক্রি করার মতো নয়।" পরে আরেক বিবৃতিতে তারা আরও বলে, "এটি শুধু নেতৃত্বের চরম ব্যর্থতাই নয়, বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে ফিফার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোরও শামিল।’
উয়েফার পাশাপাশি উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও পরিকল্পনাটির বিরোধিতা করে।

আগামী ১৩ সেপ্টেম্বর নারী এশিয়া কাপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির। তাতেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে নতুন করে ট্রফি নাটকের শঙ্কা তৈরি হয়েছে।
২৪ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। যদিও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। মেস্তায়ায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা কাতালানরা গোল উৎসব করলেও কোচ হান্সি ফ্লিক মনে করেন, দলের পারফরম্যান্সে এখনো উন্নতির জায়গা আছে।
২ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছিল ফাতিমা সানারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে দলটি। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। সেমিফাইনালে যেতে হলে আজ হংকংয়ের বিপক্ষে ন্যূনতম হার এড়ালেই চলবে পাকি
৩ ঘণ্টা আগে