
ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের জন্য ভুলে যাওয়ার মতো একটা দিনই পার হলো বলতে হয়। ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নিয়েছে তাঁর দল। এরপর সংবাদ সম্মেলনে বাবার মৃত্যুর সংবাদ পান তিনি। এর চেয়ে নির্মম আর কী হতে পারে!
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন দেসাব্রে। ঠিক তখনই দলের যোগাযোগ কর্মকর্তা হঠাৎ করে জানান, কোচ তাঁর বাবাকে হারিয়েছেন। এরপর দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
ঘটনাটির ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেসাব্রে আগে থেকেই বাবার মৃত্যুর খবর জানতেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘোষণার পর তাঁকে হতবাক অবস্থায় দেখা যায়।
মিডিয়া কর্মকর্তা বলেন, ‘ধন্যবাদ। কোচ তাঁর বাবাকে হারিয়েছেন; আমরা তাঁর জন্য আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ এরপর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দেসাব্রে ‘ক্ষমা করবেন’ বলে প্রেস কনফারেন্স ত্যাগ করেন।
৪৯ বছর বয়সী দেসাব্রের অধীনে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল ডিআর কঙ্গো। ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে জ্যামাইকার বিপক্ষে জয় নিশ্চিত করেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় তারা। তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করে আফ্রিকার প্রতিনিধিরা। উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলের জয়ই তাদের নকআউটের টিকিট এনে দেয়।
সেরা ৩২-এর ম্যাচে ইংল্যান্ডকে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল ডিআর কঙ্গো। সপ্তম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলে লিড নেয় দলটি। সেই গোলের ওপর ভর করে ৭৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দেসাব্রের দল। তবে হ্যারি কেনের জোড়া গোলে স্বপ্নভঙ্গ হয় ডিআর কঙ্গোর। হারলেও ভক্তদের হৃদয় জয় করে নেন গোলরক্ষক লিওনার্দো এমপাসি। পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভ দেন তিনি।

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২৩ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে