কঙ্গো

কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজার
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) চলমান ইবোলা প্রাদুর্ভাবে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৬টি প্রদেশের মধ্যে ৮টিতে ইবোলার সংক্রমণ ছড়িয়েছে। নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০০ জনের বেশি।

কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কঙ্গোতে ইবোলার চলমান প্রাদুর্ভাব মোকাবিলায় প্রথমবারের মতো একটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই পরীক্ষার মাধ্যমে ইবোলার বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ভাইরাসের বিরুদ্ধে টিকাটি সুরক্ষা দিতে পারে কি না, তা যাচাই করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কঙ্গো থেকে কেনিয়ায় ফেরা ইবোলা আক্রান্ত ব্যক্তির মৃত্যু, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা
কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃত ব্যক্তি একজন কেনীয় নাগরিক, যিনি গত সাত বছর ধরে প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বসবাস করছিলেন। কেনিয়ায় প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা, ডব্লিউএইচও প্রধানের সতর্কতা
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার প্রাদুর্ভাব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়েসুস। মহাপরিচালক জানান, ২০২৬ সালে এই প্রাদুর্ভাব যে গতিতে আছে সেভাবে চলতে থাকলে ২০১৪ থেকে ২০১৬ সালের...










