ঢাকা: ১৮ মাসের চুক্তিতে চেলসিতে এসেছিলেন টমাস টুখেল। তবে মাত্র চার মাসেই চমক দেখিয়েছন তিনি। ইংলিশ ক্লাবটিকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এমন সাফল্যের পুরস্কারও পেলেন হাতেনাতে। ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছে চেলসি। যদিও আগের চুক্তিতেই শর্ত উল্লেখ ছিল, ভালো করতে পারলে চুক্তি বাড়াবে। সেই কথাই রাখল ব্লুজরা।
ফ্যাঙ্ক ল্যাম্পার্ডের ছাঁটাইয়ের পর এ বছরের জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন টুখেল। দায়িত্ব পেয়ে চেলসিকে এফএ কাপের ফাইনালে তুলেছিলেন। যদিও লেস্টারের সিটির কাছে ১-০ গোলে হেরে শিরোপা জেতা হয়নি। যখন দায়িত্ব পেয়েছিলেন লিগ টেবিলে চেলসির অবস্থান তখন নয়ে। সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করে নিয়ে আসেন সেরা চারে। এখন পর্যন্ত তাঁর অধীনে ৩০ ম্যাচ খেলে ১৯ টিতেই জিতেছে চেলসি। ছয় ড্রয়ের সঙ্গে পাঁচটিতে হেরেছেন কান্তে-মাউন্টরা।
টুখেলের কাজে খুশি চেলসি কর্তৃপক্ষ। চুক্তি বাড়ায় আনন্দিত টুখেলও। চেলসির অফিশিয়াল ওয়েবসাইটে বলেছেন, ‘চুক্তি বাড়ার খবর শোনার জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর হতে পারে না। আমি দারুণ খুশি। চেলসি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। আশা করি আগামী মৌসুমে আরও ভালো কিছু হবে। আমরা সেভাবেই আগানোর চেষ্টা করছি।’
টুখেলকে নিয়ে খুশির কথা জানিয়ে চেলসি পরিচালক মারিনা গ্রানোভাস্কিয়া বলেছেন, ‘আমরা তাকে নিয়ে খুব খুশি। যখন সে দায়িত্ব পায়, আমরা সব টুর্নামেন্টে পিছিয়ে ছিলাম। টুখেল এসে সব গুছিয়ে নিয়েছে। লিগে সেরা চারে থাকা দুর্দান্ত ব্যাপার। আশা করি আগামী দুই বছরে সে আরও অনেক কিছু দেবে।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে ভারতীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে। সমাপনী অনুষ্ঠানের পারফরম্যান্স শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
১২ ঘণ্টা আগে
সিডনি থেকে আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় পার্থে অবতরণ করে বাংলাদেশ। আজ কোনো অনুশীলন ছিল না। বিকেলের দিকে খেলোয়াড় এবং কোচিং স্টাফরা কিংস পার্ক পরিদর্শন করেন, যেখানে তাঁরা হাঁটাহাটি ও স্ট্রেচিং সেশন সম্পন্ন করেন। কাল স্থানীয় সময় সকাল ৯ টা থেকে সাড়ে ১০টায় ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে হবে অনুশীলন। পর
১৩ ঘণ্টা আগে
২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
১৪ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
১৫ ঘণ্টা আগে