ঢাকা: আগেই নকআউট পর্বে পৌঁছে গেছে ইংল্যান্ড। চেক রিপাবলিকের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতার। ম্যাচের আগে তাই সময়টা একটু অন্য রকমভাবেই কাটাতে চেয়েছিল ইংল্যান্ড। আর তাতেই কিনা পুরো দল নিয়ে লর্ডসে হাজির গ্যারেথ সাউথগেট। ক্ষণিকের জন্য ফুটবল ছেড়ে ক্রিকেটে হারিয়ে গেলেন ইংলিশ দল।
লর্ডস ঘুরে ওয়েম্বলিতে এসে নিজেদের কাজও ঠিকঠাক সেরেছেন কেনরা। চেক রিপাবলিকের বিপক্ষে সাউথগেটের দল জিতেছে ১-০ গোলে। হেন্ডারসন, কেনদের লর্ডসে ঘুরতে যাওয়া বেশ কাজেই দিয়েছে! লর্ডসে তাঁদের সময় কাটানোর ছবি টুইটারে পোস্ট করেছে ইংল্যান্ড দল ও ইউরো ২০২০ কর্তৃপক্ষ।
ছবিতে দেখা যাচ্ছে, লর্ডসে টাঙানো ডব্লু জি গ্রেসের ছবির সামনে পোজ দিচ্ছেন হ্যারি কেন। ওদিকে দলের কোচ সাউথগেট আবার বিখ্যাত লর্ডসের গ্যালারিতে আড্ডায় মাতলেন। এদিকে জর্ডান হেন্ডারসন তো মাঠে কাল্পনিক কভার ড্রাইভ অনুশীলন করলেন। তাঁকে আউট করতে আবার স্লিপে সজাগ ইংল্যান্ড দলের ডিফেন্ডার টায়রন মিংস।


নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে