
৬ উইকেট পড়ে গিয়েছিল ৮৭ রানে। ইংলিশ পেসারদের তোপের সামনে শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত দেড় শ’ পেরিয়েছে তার বড় কৃতিত্ব কামিন্দু মেন্ডিসের। তারপরও ফলোঅনের শঙ্কা যায়নি সফরকারীদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৭৬ রান করেছে লঙ্কানরা। ব্যাটিংয়ে আছেন কামিন্দু (৫৬) ও লাহিরু কুমার

১২২, ৮৭, ৪২ ও ৬২*—আগের চার ইনিংসে জো রুটের রান। আজ পেলেন আরেক সেঞ্চুরি। তাতেই গড়ে ফেললেন নতুন রেকর্ড। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিতে রুট বসলেন অ্যালিস্টার কুকের পাশে। দুজনের এখন টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৩।

একজন নামলেন বিদায়ী টেস্ট খেলতে, আরেকজনের অভিষেক। ক্যারিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের শেষ তথা ১১ নম্বর ব্যাটার জেডেন সিলসের উইকেটটা পেলেন জিমি অ্যান্ডারসন। তার আগে অভিষিক্ত গাস অ্যাটকিনসনের তোপে লন্ডভন্ড হয়ে যায় উইন্ডিজের ব্যাটিং অর্ডার। ১২১ রানে থেমে যায় সফরকারী দলের প্রথম ইনিংস।

ক্রিকেটের তীর্থভূমি উপাধি লর্ডস পেয়ে গেছে অনেক আগেই। এ মাঠেই হয়েছে হাজার হাজার রেকর্ড। ক্রিকেটের ঐতিহাসিক এই স্টেডিয়ামও নতুন করে সংস্কারের পরিকল্পনা চলছে। তাতে প্রায় হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।